৩ শর্তে জাতীয় সরকার গঠনের কথা জানালেন জামায়াত আমির - জনতার আওয়াজ
  • আজ রাত ১:১২, শনিবার, ১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

৩ শর্তে জাতীয় সরকার গঠনের কথা জানালেন জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, ডিসেম্বর ১০, ২০২৫ ৪:০২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, ডিসেম্বর ১০, ২০২৫ ৪:০২ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে তিন শর্তে সবাইকে নিয়ে জাতীয় সরকার গঠন করবে বলে জানিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাতে রাজধানীর মিরপুরের কাফরুল এলাকায় নির্বাচনী প্রচারণায় তিনি এ কথা বলেন।

জামায়াত আমির বলেন, তাদের লক্ষ্য ভারসাম্যপূর্ণ সামাজিক ও অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তোলা। শ্রমিক ও সম্পদশালীদের মধ্যে বৈষম্য কমানো ছাড়া দেশে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, দুর্নীতি, চাঁদাবাজি ও টেন্ডারবাজির কারণে দেশের মানুষ স্বস্তি পাচ্ছে না। সুষ্ঠু নির্বাচন না হওয়ায় অপরাধও কমছে না। আগামীর নির্বাচন শতভাগ সুষ্ঠু করতে হবে— যাতে প্রকৃত জন প্রতিনিধিরা দেশ গড়ার সুযোগ পান।

কুরআন-সুন্নাহবিরোধী আইন না করার অঙ্গীকার করার আহ্বান জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, কিছু দল শুধু নির্বাচনের সময় ধর্মকে ব্যবহার করে।

নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, “আমাকে অনেকে বুলেটপ্রুফ গাড়ির কথা বলেন, কিন্তু আমার নিরাপত্তা আল্লাহর কাছেই।”

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ