খালেদা জিয়ার আসনে প্রার্থী দিলো এনসিপি - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:৪১, শনিবার, ১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

খালেদা জিয়ার আসনে প্রার্থী দিলো এনসিপি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, ডিসেম্বর ১০, ২০২৫ ৪:০৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, ডিসেম্বর ১০, ২০২৫ ৪:০৬ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১২৫ আসনে প্রাথমিকভাবে মনোনয়ন ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

বুধবার (১০ ডিসেম্বর) বেলা ১১ টায় রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মনোনয়ন ঘোষণা দেন দলের সদস্য সচিব আখতার হোসেন।

দিনাজপুর ৩ আসনে এনসিপির মনোনয়ন পেয়েছেন দলটির দিনাজপুর জেলা আহ্বায়ক আ হ ম শামসুল মুকতাদির।

এই আসনে বিএনপি প্রার্থী হিসেবে খালেদা জিয়ার নাম ঘোষণা করেছে।

আসনটিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী অ্যাডভোকেট মইনুল আলম।

যদিও এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছিলেন, খালেদা জিয়ার আসনে দলটি প্রার্থী দেবে না।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ