গোলামির জন্য দেশ স্বাধীন হয়নি : সুলতান সালাহউদ্দিন টুকু - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৫:০৮, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

গোলামির জন্য দেশ স্বাধীন হয়নি : সুলতান সালাহউদ্দিন টুকু

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, আগস্ট ২১, ২০২২ ১:৩৬ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, আগস্ট ২১, ২০২২ ১:৩৬ পূর্বাহ্ণ

 

যুবদল সভাপতি সুলতান সালাহউদ্দিন টুকু বলেছেন, ৭১ সালে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা পাকিস্তানের গোলামি ছিন্ন করেছি, নতুন করে কারো গোলামি করার জন্য নয়। অবৈধ আওয়ামী লীগ সরকার দেশকে তাবেদারী রাষ্ট্রে পরিণত করছে। শুধুমাত্র ক্ষমতায় থাকার জন্য দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বকে বিকিয়ে দিচ্ছে। এই সরকার যতদিন ক্ষমতায় থাকবে ততদিন দেশের মানুষের ভাগ্য পরিবর্তন হবে না, মানবাধিকার ফিরবে না, দেশের গণতন্ত্র আসবে না।

শনিবার লালবাগ থানা যুবদলের কর্মীসভায় তিনি এসব কথা বলেন। ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের উদ্যোগে আয়োজিত সভায় সুলতান সালাহউদ্দিন টুকু বলেন, প্রস্তুত হোন। পরিবর্তনের জন্য ডাক আসবে। যেকোনো সময়ে তারেক রহমান রাজপথের আন্দোলনের ঘোষণা দেবেন। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় এবং গণতন্ত্র পুনরুদ্ধারে সবাইকে সেই আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে।

সভায় বক্তৃতাকালে যুবদলের সাধারণ সম্পাদক মোনায়েম মুন্না বলেন, রাষ্ট্র এখন সর্বগ্রাসী সন্ত্রাসী রূপ ধারণ করেছে। জুলুমবাজ আওয়ামী সরকারের কোনো বৈধতা নেই বলেই সন্ত্রাসের ওপর অতি মাত্রায় নির্ভর করছে। বিএনপিসহ বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীসহ কোনো মানুষেরই নিরাপদে জীবনযাপন করার উপায় নেই। মানুষের জানমালের নিরাপত্তা বিপন্ন হয়ে পড়েছে। সরকারদলীয় সন্ত্রাসীদের পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীও দেশকে নরকপুরীতে পরিণত করেছে। এই নরক থেকে দেশকে উদ্ধার করতে হবে।

ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের যুগ্ম-আহ্বায়ক আতাউর রহমানের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন, ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আহ্বায়ক গোলাম মাওলা শাহীন এবং সদস্য সচিব খন্দকার এনামুল হক এনাম, যুগ্ম-আহ্বায়ক আলমগীর কবির সেলিম, সদস্য কামাল হোসেন, খন্দকার রফিকুল ইসলাম প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ