মেসিকে নিয়ে শুভশ্রীর পোস্ট ঘিরে বিতর্ক - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১:৩৮, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

মেসিকে নিয়ে শুভশ্রীর পোস্ট ঘিরে বিতর্ক

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, ডিসেম্বর ১৪, ২০২৫ ৩:৫৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, ডিসেম্বর ১৪, ২০২৫ ৩:৫৬ অপরাহ্ণ

 

বিনোদন ডেস্ক
ছবি সংগৃহিত
লিওনেল মেসির ভারত সফর ঘিরে প্রত্যাশা আর উত্তেজনার চূড়ান্ত রূপ নেয় কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে। কিন্তু কাঙ্ক্ষিত তারকাকে সামনে থেকে দেখতে না পারায় ক্ষুব্ধ হয়ে ওঠেন হাজারো দর্শক। সেই উত্তাল আবহেই সামাজিক মাধ্যমে মেসির সঙ্গে ছবি শেয়ার করে সমালোচনার মুখে পড়েছেন অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী।

শনিবার টিকিট কেটে ভোর থেকে লাইনে দাঁড়িয়েও বহু দর্শক মেসির এক ঝলক দেখার সুযোগ পাননি। আয়োজকদের ঘিরে ধরায় এবং অতিরিক্ত ভিড়ে কিংবদন্তি ফুটবলার কার্যত আড়ালেই থেকে যান। এতে দর্শকদের হতাশা দ্রুত রূপ নেয় ক্ষোভে।

এমন পরিস্থিতিতে টলিউডের প্রতিনিধি হিসেবে যুবভারতীতে উপস্থিত ছিলেন শুভশ্রী। নির্ধারিত সময়েই মাঠে পৌঁছে তিনি লিওনেল মেসি ও লুইস সুয়ারেজের সঙ্গে সৌজন্যমূলক সাক্ষাৎ করেন। পরে সেই মুহূর্তের ছবি সামাজিক মাধ্যমে প্রকাশ করেন অভিনেত্রী।

কিন্তু দর্শকদের অসন্তোষের মধ্যে সেই ছবি প্রকাশ হওয়ায় নেটিজেনদের একাংশ ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান। কেউ লেখেন, “যখন মাঠে বিশৃঙ্খলা, তখন এমন পোস্ট সংবেদনশীল হওয়া উচিত ছিল।” আবার কেউ মন্তব্য করেন, “জনতার টাকায় আয়োজন, আর তারকাদের আনন্দ!”এছাড়াও অভিনেত্রীর ফুটবল-জ্ঞান নিয়েও কটাক্ষ ছুড়ে দেন অনেকে। উদ্যোক্তা ও অতিথিদের একসঙ্গে দায়ী করে সামাজিক মাধ্যমে নানা প্রশ্ন উঠতে থাকে।

উল্লেখ্য, মেসিকে সময়ের আগেই মাঠ ছাড়তে হয় বলে অভিযোগ উঠেছে। এরপরই পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। বোতল ছোড়া, চেয়ার ভাঙা ও পোস্টার পোড়ানোর মতো ঘটনাও ঘটে যুবভারতী চত্বরে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ