পলাতক আওয়ামী লীগ গুপ্তহত্যা করছে: সাকি - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১:৩৮, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

পলাতক আওয়ামী লীগ গুপ্তহত্যা করছে: সাকি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, ডিসেম্বর ১৪, ২০২৫ ৪:০২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, ডিসেম্বর ১৪, ২০২৫ ৪:০২ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের নেতা-কর্মীরা আত্মগোপনে থাকলেও এখন ‘গুপ্ত হত্যার’ পথ বেছে নিয়েছে বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি।

রবিবার (১৪ ডিসেম্বর) সকালে শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রাজধানীর মিরপুরে শহিদ বুদ্ধিজীবী কবরস্থানে দলের নেতা-কর্মীদের নিয়ে তিনি শ্রদ্ধা জানান।

পরে জোনায়েদ সাকি সাংবাদিকদের বলেন, একের পর এক হত্যাযজ্ঞ চালিয়ে ক্ষমতায় থাকতে চেয়েছিল আওয়ামী লীগ। এখন তারা গুপ্তহত্যা করছে। গুপ্তহত্যার জন্য লোকজন ভাড়া করছে। তারা মানুষ হত্যার চেষ্টা করে যাচ্ছে। ওসমান হাদির ওপরে যে হামলা হলো তাতে সেটা আরও পরিষ্কারভাবে আমাদের দেখিয়ে গেল।

জুলাই অভ্যুত্থানের শক্তির মধ্যে বিভাজনে পরাজিত শক্তি সুযোগ খুঁজবে বলে মন্তব্য করেন সাকি৷

তিনি বলেন, ‘তারা (আওয়ামী লীগ) বলছে রাজনৈতিক নেতাদের তারা হত্যা করবে। এখন এইটাও সুযোগ পেয়েছে। কারণ হচ্ছে এখানে অভ্যুত্থানকারী শক্তিরা নিজেদের দলীয় স্বার্থকে এমনভাবে সামনে নিয়ে আসছেন এবং তারা প্রতিযোগিতা করছে। জাতীয় কর্তব্য জাতির পুনর্গঠনের কাজ। গণতান্ত্রিক উত্তরণ করতে হলে দরকার বিচার, সংস্কার ও নির্বাচন। সেই কাজটি তো ভুলে গেছেন রাজনৈতিক দলগুলোর নেতারা।

ওসমান হাদির ওপর হামলার পরে একে অন্যকে যেভাবে দোষারোপ করছে বিএনপি, এনসিপির নেতারা, তা নিয়ে নাখোশ হয়েছেন জোনায়েদ সাকি।

সাকি বলেন, ‘কোনো কোনো দলকে দেখা যাচ্ছে যে- যে কোনো মূল্যে কোনো একটা দলকে খাট করে ক্ষমতায় আসতে চাইছে। আমরা দেখছি কোনো তদন্ত ছাড়াই তারা আগেভাগে ঠিক করে নিচ্ছেন কারা দোষী। এর ফলাফল হচ্ছে দ্বন্দ্ব আরও বাড়ছে; অস্থিরতা আরও বাড়ছে।

সাকি বলেন, যারা অরাজকতা তৈরি করতে চাচ্ছে তাদের মূল লক্ষ্য হচ্ছে জুলাই গণ-অভ্যুত্থানের অর্জন ব্যর্থ করে দেওয়া।

শহিদ বুদ্ধিজীবী দিবসের প্রেক্ষাপট নিয়ে জোনায়েদ সাকি বলেন, একাত্তরের শহিদ বুদ্ধিজীবীরা জনগণের পক্ষে, দেশের মানুষের মুক্তির পক্ষে লড়াই করেছিলেন। সেই অবস্থানের কারণে তাদের জীবন দিতে হয়েছিল৷ আজকেও সেই ধারাটা বাংলাদেশে গড়ে তুলতে হবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ