ওসমান হাদিকে সিঙ্গাপুর থেকে যুক্তরাজ্যে নেওয়ার চেষ্টা চলছে - জনতার আওয়াজ
  • আজ সকাল ৯:৪০, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ওসমান হাদিকে সিঙ্গাপুর থেকে যুক্তরাজ্যে নেওয়ার চেষ্টা চলছে

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, ডিসেম্বর ১৭, ২০২৫ ৪:৫৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, ডিসেম্বর ১৭, ২০২৫ ৪:৫৬ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর থেকে যুক্তরাজ্যে নেওয়ার চেষ্টা চলছে। হাদির মাথায় একটি জটিল অস্ত্রোপচার করার প্রয়োজন রয়েছে, যা সিঙ্গাপুরের হাসপাতালগুলোতে যথাযথভাবে সম্ভব নয়। তবে যুক্তরাজ্যের বার্মিংহামে অবস্থিত কুইন এলিজাবেথ হাসপাতালে এ ধরনের অস্ত্রোপচারের উন্নত ব্যবস্থা রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

আজ বুধবার (১৭ ডিসেম্বর) ইনকিলাব মঞ্চের শীর্ষ এক নেতা ও সরকারের একটি নির্ভরযোগ্য সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন। সূত্রের দাবি, শুরুতে ইনকিলাব মঞ্চ এবং বাংলাদেশ ও যুক্তরাজ্যের কয়েকজন শুভাকাঙ্ক্ষীর উদ্যোগে হাদিকে যুক্তরাজ্যে নেওয়ার প্রচেষ্টা শুরু হয়। পরবর্তীতে বিষয়টির গুরুত্ব বুঝে সরকারও এতে যুক্ত হয়েছে। একজন উপদেষ্টা ব্যক্তিগতভাবে সর্বোচ্চ সহযোগিতা দেওয়ার চেষ্টা করছেন।

তবে হাদির দীর্ঘ বিমান ভ্রমণের মতো শারীরিক সক্ষমতা আছে কি না, তা সিঙ্গাপুরের চিকিৎসকদের অনুমোদনের ওপর নির্ভর করছে। চিকিৎসকরা যদি সফরকে ঝুঁকিপূর্ণ মনে করেন, তাহলে যুক্তরাজ্যে নেওয়ার প্রচেষ্টা জটিল হয়ে উঠতে পারে।

এর আগে আইনজীবী সাইফ উদ্দিন খালেদ তার ভেরিফায়েড ফেসবুক পোস্টে জানিয়েছিলেন, হাদিকে যুক্তরাজ্যে নেওয়ার চেষ্টা চলছে এবং সবার কাছে দোয়া চেয়েছেন।

এদিকে আমার বাংলাদেশ পার্টির নেতা মজিবুর রহমান ভূঁইয়া মঞ্জু ফেসবুকে জানান, সিঙ্গাপুরের হাসপাতালগুলোতে প্রয়োজনীয় অস্ত্রোপচারের পূর্ণাঙ্গ ব্যবস্থা নেই। তিনি বলেন, যদি হাদিকে কুইন এলিজাবেথ হাসপাতালে নেওয়া যায়, তাহলে শেষ চিকিৎসা প্রচেষ্টা করা সম্ভব হতে পারে। একই সঙ্গে যুক্তরাজ্যে অবস্থানরত প্রবাসীদের সহায়তার আহ্বান জানান এবং চিকিৎসা সংক্রান্ত নথি পাঠানোর আগ্রহ প্রকাশ করেন।

বর্তমানে ওসমান হাদির যুক্তরাজ্যে স্থানান্তর তার শারীরিক অবস্থা ও চিকিৎসকদের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ