হোস্টেল থেকে এনসিপি নেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১২:০৬, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

হোস্টেল থেকে এনসিপি নেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, ডিসেম্বর ১৮, ২০২৫ ৩:৫৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, ডিসেম্বর ১৮, ২০২৫ ৩:৫৯ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
রাজধানীর হাজারীবাগ থানাধীন একটি ছাত্রী হোস্টেল থেকে জান্নাতারা রুমী নামে এক এনসিপি নেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে ‍পুলিশ। তিনি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ধানমন্ডি থানার যুগ্ম সম্পাদিকা ছিলেন।

মঙ্গলবার (১৮ ডিসেম্বর) সকালে জিগাতলা পুরাতন কাঁচাবাজার রোডে অবস্থিত জান্নাতী ছাত্রী হোস্টেলের পঞ্চম তলা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

জান্নাতারা রুমী নওগাঁ জেলার নজিপুর উপজেলার পত্নীতলা থানার মো. জাকির হোসেনের মেয়ে।

‎হাজারীবাগ থানার ওসি হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ঝিগাতলা পুরান কাঁচাবাজারের পাশে একটি ছাত্রী হোস্টেল থেকে জান্নাত আরা রুমী নামে এক তরুণীর মরদেহ উদ্ধার করা হয়। তিনি এনসিপির ধানমন্ডি থানার যুগ্ম সম্পাদিকা ছিলেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলে পাঠিয়েছে পুলশ। এটি আত্মহত্যা নাকি হত্যা, তা খতিয়ে দেখছে পুলিশ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ