ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১:৩০, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, ডিসেম্বর ২০, ২০২৫ ৪:৪৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, ডিসেম্বর ২০, ২০২৫ ৪:৪৪ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: প্রধান উপদেষ্টার প্রেস উইং

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও মুখপাত্র শরিফ ওসমান হাদির জানাজা জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২০ ডিসেম্বর) দুপুর আড়াটায় তার জানাজা অনুষ্ঠিত হয়।

হাদির জানাজা পড়ান তার বড় ভাই আবু বকর সিদ্দিক।

এর আগে দুপুর ১টা ৫৮ মিনিটে মরদেহ জানাজার জন্য আনা হয়।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, সেনাপ্রধান, বিএনপি, জামায়াত ও এনসিপিসহ অন্যান্য দলের নেতারা জানাজায় অংশ নিয়েছেন।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বেলা ২টার দিকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আসেন। তার আগে বেলা ১টা ৫৮ মিনিটে শরিফ ওসমান হাদির মরদেহ নিয়ে আসা হয় সেখানে। আগে থেকে সেখানে উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সদস্যরা।

উপস্থিত ছিলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, সাধারণ সম্পাদক মিয়া গোলাম পারওয়ার, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের ভিপি সাদিক কায়েম, ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব-সহ অন্যান্যরা।

জানাজার নামাজের আগে হাদির জীবনবৃত্তান্ত পাঠ করেন ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন। পরিবারের পক্ষ থেকে কথা বলেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের।

তিনি ২৪ ঘণ্টার আলটিমেটাম ঘোষণা করে বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখশকে জানাতে হবে হাদির খুনিদের গ্রেপ্তারে তারা কী পদক্ষেপ নিয়েছেন। তারা যদি তা না পারেন তাহলে তাদের পদত্যাগের জন্য প্রস্তুত থাকতে হবে।

প্রধান উপদেষ্টা বলেন, ‘তোমাকে আমরা বিদায় জানাতে আসি নাই আজ, তুমি আমাদের বুকের ভেতরে আছে, সকল বাংলাদেশির বুকের ভেতরে তুমি আছো।’

এ সময় ওসমান হাদির পরিবার এবং ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে তার হত্যাকারীদের গ্রেপ্তারের দাবি জানানো হয়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ