আড়াইহাজার থানা ও পৌর জিয়া মঞ্চ
আহবায়ক কমিটি ঘোষনা
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
সোমবার, আগস্ট ২২, ২০২২ ২:৩৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
সোমবার, আগস্ট ২২, ২০২২ ২:৩৬ অপরাহ্ণ

নারায়ণগঞ্জ জেলার আওতাধীন আড়াইহাজার থানা ৩২ সদস্য বিশিষ্ট এবং আড়াইহাজার পৌর জিয়া মঞ্চের ৩২ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষনা করা হয়। জেলা জিয়ামঞ্চ কমিটির আহবায়ক আফজাল হোসেন আজাদ ও সদস্য সচিব আওলাদ হোসেন আলো স্বাক্ষরিত এ কমিটি অনুমোদন করা হয়।
গতকাল রবিবার (২১শে আগষ্ট) সন্ধ্যায় আড়াইহাজার সদর আশিক সুপার মার্কেটে কেন্দ্রীয় মহিলা দলের সাংগঠনিক সম্পাদক পারভিন আক্তারের দলীয় কার্যালয়ে আড়াইহাজার থানা জিয়া মঞ্চের নব গঠিত আহবায়ক মোঃ সিকদার আলী ও সদস্য সচিব মোঃ মাহাবুব এবং আড়াইহাজার পৌর জিয়া মঞ্চের আহবায়ক মোঃ আরাফাত মিয়া ও সদস্য সচিব মোঃ সাদ্দাম হোসেন নিকট কমিটি তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় মহিলা দলের সাংগঠনিক সম্পাদক পারভীন আক্তার। নবগঠিত কমিটির নেতৃবৃন্দ বিএনপির ভারপ্রাপ্ত চেবয়ারম্যান তারেক রহমান ও মহিলা দলের সাংগঠনিক সম্পাদক পারভীন আক্তার কে শুভেচ্ছাও অভিনন্দন জানান।
জনতার আওয়াজ/আ আ