রাজপথের ইশতেহার : শহীদুল্লাহ ফরায়জী - জনতার আওয়াজ
  • আজ রাত ১০:১৩, সোমবার, ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

রাজপথের ইশতেহার : শহীদুল্লাহ ফরায়জী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, ডিসেম্বর ২০, ২০২৫ ৯:৪৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, ডিসেম্বর ২০, ২০২৫ ৯:৪৩ অপরাহ্ণ

 

ওসমান হাদি,
তোমার বীরোচিত সংগ্রাম
শহীদ হওয়ার রাজপথ
দখল করে নিয়েছে
আত্মার আদেশে।
এ এক নিষ্ঠুর সৌন্দর্য,
এখন তুমি স্বর্গীয় সড়কে
হেঁটে যাও দীর্ঘ ভ্রমণে
বীরত্বপূর্ণ দর্শনের অসীম মর্যাদায়।

তুমি উল্লাস করে বলেছো
রাজপথে মৃত্যু মানে বেঁচে থাকা
মিছিলের সম্মুখ পানে থাকাই
বেঁচে থাকা,
দুর্বৃত্তের নিশানা হওয়া মানে
বেঁচে থাকার প্রমাণ থাকা,
মৃত্যুতে কোনো ভয় নেই
জীবন মানে লড়াই।তুমি কথার বিস্ফোরণ ঘটিয়ে ছিলে,
বেঁচে থাকা মানে-
লোভ-প্রতারণাকে উপড়ে ফেলা,
বেঁচে থাকা মানে মানবতার লড়াই
আত্মায় রূপান্তর করা।
মৃত্যু মানে বিদায় নয়,
মৃত্যু মানে অজেয় হয়ে ফেরা।

তোমার ইচ্ছা শক্তি প্রমাণ করেছে,
বেঁচে থাকা মানে-
নিজের আত্মাকে লক্ষ প্রাণে
মালিকানা দেয়া।

তুমি চোখ খুলে দিয়েছো,
বাঁচা মানে মাটির দেহ নয়
বাঁচা মানে আত্মার উজ্জ্বলতা।
কাফন-কফিনে শরীর ঢেকে
ক্ষণস্থায়ীকে চিরস্থায়ী করা,
ন্যায্যতা দিয়ে দেহ ও আত্মা
পবিত্র করা।

ওসমান হাদি, তুমি রক্তে ভেজা
রাজপথের ইশতেহার।

faraizees@gmail.com

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ