নাগরিক নিরাপত্তাসহ তিন দাবি চিলড্রেন ভয়েস অব হিউম্যানিটির - জনতার আওয়াজ
  • আজ সকাল ১০:৪৯, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নাগরিক নিরাপত্তাসহ তিন দাবি চিলড্রেন ভয়েস অব হিউম্যানিটির

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, ডিসেম্বর ২১, ২০২৫ ৩:৪১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, ডিসেম্বর ২১, ২০২৫ ৩:৪১ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই আন্দোলনের সম্মুখ সারির যোদ্ধা শহীদ শরিফ ওসমান হাদির হত্যাকারীদের গ্রেপ্তার ও দ্রুত বিচার, জুলাই যোদ্ধাদের নিরাপত্তা এবং সকল নাগরিকের পূর্ণাঙ্গ নিরাপত্তা নিশ্চিতের তিন দফা দাবি জানিয়েছে চিলড্রেন ভয়েস অব হিউম্যানিটি।

রবিবার (২১ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে এসব দাবি জানান সংগঠনের আহ্বায়ক জাইমা নূর।

মানববন্ধনে ভিকারুন্নেসা স্কুল অ্যান্ড কলেজ, ইম্পেরিয়াল ন্যাশনাল হাই স্কুল, বটমনিহোম বালিকা বিদ্যালয়, ধানমন্ডি গভর্নমেন্ট গার্লস হাই স্কুল এবং মোহাম্মদপুর মারকাজুল তাতিয়া মাদ্রাসাসহ বিভিন্ন স্কুল ও মাদ্রাসার ক্ষুদে শিক্ষার্থী ও অভিভাবকরা অংশ নেন।

এ সময় ছোট ছোট শিশুদের হাতে থাকা প্ল্যাকার্ডে লেখা ছিল—“আমরা সবাই হাদি হবো, দেশের জন্য কথা বলবো”,“তুমি কে আমি কে—হাদি হাদি”,“মানুষ মরে যায়, হাদিরা আজীবন বেঁচে থাকে”,“হাদির বিচার চাই”।

মানববন্ধনে বক্তব্যে জাইমা নূর বলেন, ওসমান হাদি শুধুমাত্র জুলাইয়ের গণঅভ্যুত্থানের প্রথম সারির যোদ্ধাই ছিলেন না, তিনি ছিলেন একজন শিক্ষক। যেখানে শিক্ষকতা করেছেন, সেখানকার শিক্ষার্থীদের কাছে তিনি ছিলেন অত্যন্ত প্রিয়। একজন শিক্ষকের এমন অকালে চলে যাওয়া আমরা কোনোভাবেই মেনে নিতে পারছি না।

তিনি বলেন, হাদির হত্যার কঠোর বিচার না হলে সন্ত্রাসীদের সাহস আরও বেড়ে যাবে এবং তারা নতুন করে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িয়ে পড়বে। তাই অবিলম্বে খুনিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

শিশুদের নিরাপত্তার বিষয়টি তুলে ধরে তিনি আরও বলেন, আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাদের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। একইসঙ্গে যাদের আত্মত্যাগের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি, সেই জুলাই যোদ্ধাদের নিরাপত্তাও নিশ্চিত করতে হবে। আমরা আর কোনো হাদিকে হারাতে চাই না।

ধানমন্ডি গভর্নমেন্ট গার্লস হাই স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী সাদিকা ফারজানা বলেন, আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। আমাদের সুরক্ষা ও নিরাপত্তা চাই। হাদি চাচ্চুর খুনিদের দ্রুত গ্রেপ্তার করে শাস্তি দিতে হবে।

মানববন্ধনে ভিকারুন্নেসা স্কুল অ্যান্ড কলেজের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ফাতেমা তুজ জোহরা বলেন, আমরা হাদি চাচ্চুর বিচার চাই। আমরা শান্তি চাই।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ