শাকিবের বিপরীতে অভিনয় নিয়ে যা বললেন মাহি - জনতার আওয়াজ
  • আজ সকাল ৮:২৫, রবিবার, ১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

শাকিবের বিপরীতে অভিনয় নিয়ে যা বললেন মাহি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, আগস্ট ২২, ২০২২ ৬:১৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, আগস্ট ২২, ২০২২ ৬:১৪ অপরাহ্ণ

 

টিভি নাটকের পরিচিত মুখ সামিরা খান মাহি। এরই মধ্যে অভিনয় দিয়ে দর্শকের নজর কেড়েছেন এই সুন্দরী। সম্প্রতি গুঞ্জন উঠেছে, সিনেমায় অভিনয় করছেন তিনি। শুধু তাই নয়, ঢালিউড সুপারস্টার শাকিব খানের সঙ্গে কাজ করছেন।

বিষয়টি নিয়ে জানতে চাইলে গণমাধ্যমকে সামিরা খান মাহি জানান, ‘আমি সত্যি এই বিষয় নিয়ে কিছু জানি না। সবাই এ কী কথা বলছে। শাকিব খানের সঙ্গে কাজের সুযোগ হলে অবশ্যই করব। তবে সেটা লুকিয়ে নয়। কিন্তু বর্তমানে যে কথা উঠেছে সেটা ভিত্তিহীন। আমার সঙ্গে কেউ এ বিষয় নিয়ে যোগাযোগও করেনি।’

বর্তমানে নাম চূড়ান্ত না হওয়া একটি নাটকের শুটিং করছেন সামিরা মাহি। এটি পরিচালনা করছেন নির্মাতা মাহমুদ মাহিন। তার বিপরীতে আছেন মুশফিক আর ফারহান। নাটকের গল্পে তাকে গ্রাম থেকে আসা খুব সাধারণ একটি মেয়ের চরিত্রে দেখা যাবে। অন্য সব নাটকের গল্পে তাকে চঞ্চল চরিত্রে দেখা গেলেও এই নাটকে খুব শান্ত চরিত্রে অভিনয় করেছেন সামিরা মাহি।

দীর্ঘ ৯ মাস পর আমেরিকা থেকে দেশে ফিরেছেন শাকিব খান। এসেই একাধিক নতুন চমকের কথা বলেছেন এই অভিনেতা। সেখান থেকেই গুঞ্জনের সূত্রপাত। হয়তো আগামীতে নতুন কোনো সিনেমায় শাকিবের বিপরীতে দেখা যাবে সামিরা মাহিকে! এর জন্য আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ