এককভাবে নির্বাচনের সিদ্ধান্ত এলডিপি চেয়ারম্যানের, বিএনপিতে যোগ দিলেন মহাসচিব - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৫:০১, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

এককভাবে নির্বাচনের সিদ্ধান্ত এলডিপি চেয়ারম্যানের, বিএনপিতে যোগ দিলেন মহাসচিব

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, ডিসেম্বর ২৪, ২০২৫ ৪:১৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, ডিসেম্বর ২৪, ২০২৫ ৪:১৬ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
বিএনপি আমাদের অবমূল্যায়ন করেছে বলে মন্তব্য করে এককভাবে নির্বাচনের সিদ্ধান্ত নিলেন এলডিপি চেয়ারম্যান ড. কর্নেল অলি ।

বুধবার (২৪ ডিসেম্বর) মগবাজারস্থ দলীয় কার্যালয়ে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

তিনি বলেন, আমরা বিএনপিকে শর্ট লিস্ট দিয়েছিলাম ১৪ জনের। কিন্তু তারা গুরুত্ব দেইনি। আমাদের নেতাকর্মীরা দুই ঘণ্টা বসার পরও মির্জা ফখরুল দেখা করেননি।

এসময় তিনি আরো বলেন, এলডিপিকে বাঁচাতে তারা অন্তত আমাদের শর্ট লিস্টকে বিবেচনায় নিতো পারত। আমরা তো বলিনি শর্ট লিস্টের সবাইকে দিতে হবে। এজন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি এককভাবে সংসদ নির্বাচন করবো।

এদিকে লিবারেল ডেমোক্রেটিক পার্টির মহাসচিব সাবেক প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ড. রেদোয়ান আহমেদ বিএনপিতে যোগ দিয়েছেন। বুধবার দুপুরে এলডিপি থেকে পদত্যাগ করে তিনি বিএনপিতে যোগ দেন।

এই যোগদানের সুবাদে কুমিল্লা-৭ (চান্দিনা) আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করার সুযোগ পাবেন বলে জানা গেছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ