ছোট ভাই কোকোর কবর জিয়ারত করলেন তারেক রহমান - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৫:০০, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ছোট ভাই কোকোর কবর জিয়ারত করলেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, ডিসেম্বর ২৭, ২০২৫ ৩:৫৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, ডিসেম্বর ২৭, ২০২৫ ৩:৫৯ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
ছোট ভাই আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করলেন তারেক রহমান। শনিবার (২৭ ডিসেম্বর) দুপুর ২টার দিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বনানী কবরস্থানে উপস্থিত হন।

তিনি প্রথমে কবরের পাশে কিছুক্ষন দাঁড়িয়ে থাকেন। এরপর সুরা ফাতেহা ও দরুদ শরীফ পাঠ করে তার ভাই আরাফাত রহমান কোকোর আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করেন।

আরাফাত রহমান কোকো ২০১৫ সালের ২৫ জানুয়ারি মালয়েশিয়ায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। ওই সময়ে লন্ডনে নির্বাসিত ছিলেন তারেক রহমান। একদিন পর কোকোর মরদেহ দেশে আনা হয়ে বনানী কবরস্থানে দাফন করা হয়।

এরপর তারেক রহমান বনানীর সামরিক কবরস্থানে যান, যেখানে শুয়ে আছেন তার শ্বশুড়, সাবেক নৌবাহিনী প্রধান রিয়ার এডমিরাল মাহবুব আলী খানের কবর। সেখানে তিনি ফাতেহা পাঠ করে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ