হাদির কবর জিয়ারত :তারেক রহমানের জন্য সাময়িকভাবে শাহবাগ ছাড়ল ইনকিলাব মঞ্চ - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:৪৮, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

হাদির কবর জিয়ারত :তারেক রহমানের জন্য সাময়িকভাবে শাহবাগ ছাড়ল ইনকিলাব মঞ্চ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, ডিসেম্বর ২৭, ২০২৫ ৩:২৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, ডিসেম্বর ২৭, ২০২৫ ৫:২৭ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগমন ও হাদির কবর জিয়ারতকে কেন্দ্র করে নিরাপত্তাজনিত কারণে শাহবাগ মোড় সাময়িকভাবে ছেড়ে দিয়েছে ইনকিলাব মঞ্চ। হাদির হত্যার বিচার দাবিতে টানা অবস্থান কর্মসূচির অংশ হিসেবে শাহবাগ অবরোধ করে রেখেছিল সংগঠনটি।

শনিবার (২৭ ডিসেম্বর) সকাল থেকে ইনকিলাব মঞ্চের নেতা-কর্মীরা শাহবাগ মোড় ত্যাগ করে আজিজ সুপার মার্কেটের সামনে অবস্থান নেন। সংগঠনটির নেতারা জানান, তারেক রহমান কবর জিয়ারত শেষে এলাকা ত্যাগ করার পর তারা পুনরায় শাহবাগ মোড়ে ফিরে এসে অবস্থান কর্মসূচি অব্যাহত রাখবেন।

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে অবস্থিত ওসমান হাদির কবর জিয়ারত করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ তথ্য সামনে আসার পর তার নিরাপত্তা নিশ্চিত করতে ইনকিলাব মঞ্চ স্বেচ্ছায় শাহবাগ মোড় ছেড়ে দেয়।

এদিকে, ইনকিলাব মঞ্চ শাহবাগ ছাড়ার পর সেখানে অবস্থান নেয় ছাত্রদলের নেতা-কর্মীরা। এ সময় তারা তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। পুরো এলাকায় বিএনপির নেতা-কর্মীদের উপস্থিতি লক্ষ্য করা যায়।

হাদির কবর জিয়ারতকে কেন্দ্র করে শাহবাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিজিবি, পুলিশ, র‍্যাবের পাশাপাশি বিএনপি চেয়ারপারসনের বিশেষ নিরাপত্তা বাহিনী সিএসএফের সদস্যরা গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান করছেন। আইনশৃঙ্খলা বাহিনীর টহল ও নজরদারি বাড়ানো হয়েছে পুরো এলাকায়।

সংশ্লিষ্টরা জানান, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হয়েছে এবং পরিস্থিতি সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে রয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ