কুমিল্লা-৩ আসনেও মনোনয়নপত্র নিলেন আসিফ মাহমুদ - জনতার আওয়াজ
  • আজ সকাল ৭:২৬, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

কুমিল্লা-৩ আসনেও মনোনয়নপত্র নিলেন আসিফ মাহমুদ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, ডিসেম্বর ২৭, ২০২৫ ৭:৫৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, ডিসেম্বর ২৭, ২০২৫ ৭:৫৭ অপরাহ্ণ

 

কুমিল্লা প্রতিনিধি
ছবি: সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ঢাকা-১০ আসনের পর এবার কুমিল্লা-৩ আসন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

গত ২৪ ডিসেম্বর বুধবার কুমিল্লার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা হলেও শনিবার (২৭ ডিসেম্বর) সকাল থেকে তা জানাজানি হয়।

পরে দুপুরে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাইফুল ইসলাম।

তিনি বলেন, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার নামে একটি মনোনয়ন বিতরণ করা হয়েছে। যারা মনোনয়ন নিতে এসেছিলেন তাদের নাম-পরিচয় জানাননি।

স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্রটি সংগ্রহ করা হলেও মুরাদনগরের এনসিপি নেতৃবৃন্দ বলছেন, ওই আসন থেকে আসিফ মাহমুদ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন।

এনসিপির মুরাদনগর উপজেলা প্রধান সমন্বয়কারী মিনহাজুল হক বলেন, আসিফ মাহমুদ আমাদের কাছে তার জাতীয় পরিচয়পত্র পাঠিয়েছেন। সেই অনুযায়ী জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। আমরা আশাবাদী, আসিফ মাহমুদ মুরাদনগর থেকেই নির্বাচন করবেন।

তিনি আরও বলেন, এ লক্ষ্যে আমাদের একাধিক অভ্যন্তরীণ বৈঠক হয়েছে। পাশাপাশি কোনো দলের সঙ্গে জোট হবে কি না, সে বিষয়টিও আমরা নজরে রাখছি।

মুরাদনগরের আপামর জনসাধারণ আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে এই আসন থেকে নির্বাচনে দেখতে চায়। তাই উপজেলা এনসিপির পক্ষ থেকেও তাকে অনুরোধ জানানো হয়েছে। এখন কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ে কী সিদ্ধান্ত হয়, সেটিই দেখার বিষয়।
তবে এ বিষয়ে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বক্তব্য পাওয়া যায়নি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ