বাসায় ফিরেছেন খালেদা জিয়া, শারীরিক অবস্থা জানা যাবে মঙ্গলবার - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৪:৫৯, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বাসায় ফিরেছেন খালেদা জিয়া, শারীরিক অবস্থা জানা যাবে মঙ্গলবার

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, আগস্ট ২২, ২০২২ ১০:২৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, আগস্ট ২২, ২০২২ ১০:২৫ অপরাহ্ণ

 

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা শেষে বাসায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ফিরেছেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও দলের ভাইস চেয়ারম্যান এজেএম জাহিদ হোসেন। তিনি বলেন, আজকে যেসব পরীক্ষা করা হলো, আগামীকাল (মঙ্গলবার) সেগুলোর রিপোর্ট পাওয়া যাবে এবং সেগুলো পর্যালোচনা করে ম্যাডামের শারীরিক অবস্থার অগ্রগতি জানা যাবে।

সোমবার (২২ আগস্ট) রাতে খালেদা জিয়ার গুলশানের বাসা ‘ফিরোজার’ সামনে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, আজকে বেগম খালেদা জিয়ার ইসিজি-ইকোসহ বেশ কয়েকটি পরীক্ষা হয়েছে, কয়েকটি বাকি আছে। তিনি এখন বাসায় আছেন।

এর আগে বিকেল ৪টা ৩৩ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে প্রবেশ করেন খালেদা জিয়া। ৩টা ৫৭ মিনিটে গুলশানের বাসা থেকে হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেন তিনি। স্বাস্থ্য পরীক্ষা শেষে সন্ধ্যা ৭টা ৮ মিনিটে হাসপাতাল থেকে বাসার উদ্দেশ্যে রওয়ানা দেন।

এজেএম জাহিদ বলেন, খালেদা জিয়া সার্বক্ষণিক এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে রয়েছেন। তারেক রহমানের সহধর্মিণী ডা. জোবায়েদা রহমান এই বোর্ডের সদস্য।

তিনি বলেন, মেডিকেল বোর্ডের কোনো না কোনো সদস্য প্রতিদিনই তার কাছে আসেন। তার সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে যখন যে চিকিৎসা দরকার সেটা দিচ্ছেন।

তিনি আরও বলেন, তার মাল্টি ডিসিপ্লিনারি অ্যাডভান্স সেন্টারে চিকিৎসা হওয়া দরকার, আগেও সেই দাবি জানানো হয়েছে। গত পরশু মেডিকেল বোর্ড সে কথা বলেছে, তার দেশের বাইরে উন্নত চিকিৎসা দরকার।

এ সময় খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. মামুন, ঢাকা মহানগর বিএনপি নেতা আমানুল্লাহ আমান, গাজীপুর জেলা বিএনপির ফলুল হক মিলন, মুন্সিগঞ্জ জেলা বিএনপির নেতা কামরুজ্জামান রতন, মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান প্রমুখ উপস্থিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ