ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
রবিবার, ডিসেম্বর ২৮, ২০২৫ ৪:৩৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
রবিবার, ডিসেম্বর ২৮, ২০২৫ ৪:৩৮ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
বিএনপির ভারপ্রাপ্ত তারেক রহমান ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন। তার ভোটার হওয়ার বিষয়টি নির্বাচন কমিশনে অনুমোদন হয়েছে।
রবিবার (২৮ ডিসেম্বর) দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে নির্বাচন কমিশন থেকেও বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
এর আগে, শনিবার (২৭ ডিসেম্বর) আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের কার্যালয়ে গিয়ে ভোটার হিসেবে নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র পাওয়ার জন্য প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করেন তারেক রহমান।
জনতার আওয়াজ/আ আ