জাতীয় স্মৃতিসৌধে প্রধান বিচারপতির শ্রদ্ধা নিবেদন - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১:২৯, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

জাতীয় স্মৃতিসৌধে প্রধান বিচারপতির শ্রদ্ধা নিবেদন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, ডিসেম্বর ২৮, ২০২৫ ৬:২৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, ডিসেম্বর ২৮, ২০২৫ ৬:২৮ অপরাহ্ণ

 

সাভার (ঢাকা) প্রতিনিধি
ছবি: সংগৃহীত
স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে সই করছেন নব-নিযুক্ত প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। ছবি : কালের কণ্ঠ
সাভারে জাতীয় স্মৃতিসৌধের শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন নবনিযুক্ত প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। রবিবার (২৮ ডিসেম্বর) দুপুর সাড়ে ৩টার দিকে অন্য বিচারপতিদের সঙ্গে নিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তিনি।

শ্রদ্ধা নিবেদন শেষে প্রধান বিচারপতি বীর শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন। পরে তিনি স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে সই করেন।

শ্রদ্ধা নিবেদনের সময় জাতীয় স্মৃতিসৌধে উপস্থিত ছিলেন ঢাকা জেলা প্রশাসক মো. রেজাউল করিম, ঢাকা জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমান, সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, সাভার গণপূর্ত বিভাগের উপ-সহকারী প্রকৌশলী আনোয়ার খান আনু প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ