জনগণের ভোটে নির্বাচিত হতে পারলে উন্নয়নই মূল লক্ষ্য হবে : মির্জা ফখরু - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:৩৩, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

জনগণের ভোটে নির্বাচিত হতে পারলে উন্নয়নই মূল লক্ষ্য হবে : মির্জা ফখরু

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, ডিসেম্বর ২৯, ২০২৫ ৩:১৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, ডিসেম্বর ২৯, ২০২৫ ৩:১৭ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের ভোটে নির্বাচিত হতে পারলে উন্নয়নই মূল লক্ষ্য হবে।

সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে ঠাকুরগাঁও জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, আগামী বছরের ১২ ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে ঠাকুরগাঁও-১ আসনে আমি মনোনীত হয়েছি। আমি বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

তিনি বলেন, জনগণের ভালোবাসায় যদি আমরা নির্বাচিত হতে পারি, তাহলে নিশ্চয়ই এই ঠাকুরগাঁও অঞ্চলের উন্নয়ন, সামাজিক পরিবেশকে উন্নত করা হবে। এখানকার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে উন্নত, আমাদের আত্মসামাজিক ব্যবস্থাকে আরও উন্নত এবং অর্থনৈতিক কর্মকাণ্ডকে আরও বৃদ্ধি করা হবে।

তিনি আরও বলেন, এই এলাকার জনগণের কাছে আমার আবেদন থাকবে, আপনারা দয়া করে এই অঞ্চলে আগে যেভাবে আমাকে সমর্থন দিয়েছেন, এখনো সেভাবে সমর্থন দিয়ে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করুন। আমাকে সাহায্য করবেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ