সিলেটের ৬ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৪৭ জন
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
সোমবার, ডিসেম্বর ২৯, ২০২৫ ১০:৫৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
সোমবার, ডিসেম্বর ২৯, ২০২৫ ১০:৫৮ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
সোমবার সকাল থেকে বিকাল পর্যন্ত সিলেটে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন প্রার্থীরা। ছবি: খবরের কাগজ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট জেলার ৬টি আসনে মনোনয়নপত্র সংগ্রহ করা ৫৬ প্রার্থীর মধ্যে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৪৭ জন।
সোমবার (২৯ ডিসেম্বর) সকাল থেকে বিকাল পর্যন্ত সিলেটে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন প্রার্থীরা।
এই তথ্য নিশ্চিত করেছে জেলা নির্বাচন অফিসের অ্যাসিটেন্ট প্রোগ্রামার খবরের কাগজকে বলেন, ৫৬ প্রার্থীর মধ্যে মনোনয়নপত্র নিয়েছিলেন। এর মধ্যে আজ শেষদিন ৪৭ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। বিকাল ৪টা পর্যন্ত আমরা মনোনয়ন জমা নিয়েছি। এরপর আর মনোনয়ন জমা দেওয়ার সুযোগ নেই।
মনোনয়ন পত্র জমা দেওয়া উল্লেখযোগ্য প্রার্থীরা হলেন:
সিলেট-১ (সিলেট সিটি করপোরেশন ও সদর উপজেলা) আসনে বিএনপির একক প্রার্থী দলের চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আবদুল মুক্তাদির মনোনয়নপত্র জমা দিয়েছেন। আসনটিতে জামায়াতের সিলেট জেলার আমির ও কেন্দ্রীয় মজলিশের শুরা সদস্য মাওলানা হাবিবুর রহমান মনোনয়নপত্র জমা দিয়েছেন। এই আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করেছেন দলের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক এহতেশামুল হক।
সিলেট-২ (বিশ্বনাথ ও ওসমানীনগর) আসনে ‘গুম হওয়া’ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর স্ত্রী ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা তাহসিনা রুশদীর (লুনা) দলীয় একক প্রার্থী হিসিবে মনোনয়ন দাখিল করেছেন। একই আসনে তার ছেলে মো. আবরার ইলিয়াস স্বতন্ত্র হিসেবে মনোনয়ন দাখিল করেছেন। এই আসনে জামায়াত জোটের প্রার্থী হিসেবে খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মুহাম্মদ মুনতাসির আলী মনোনয়ন জমা দিয়েছেন।
সিলেট-৩ (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ) আসনে বিএনপির প্রার্থী এম এ মালিক দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করেছেন। জামায়াতের প্রার্থী দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও দলের জেলার সেক্রেটারি লোকমান আহমদ ও এনসিপির প্রার্থী হয়েছেন দলের আহ্বায়ক কমিটির সদস্য নরুল হুদা জুনেদ মনোনয়ন দাখিল করেছেন।
সিলেট-৪ (গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ ও জৈন্তাপুর) আসনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করেছেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। আসনটিতে তিনি দলের একক প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করেছেন। আসনটিতে জামায়াতের প্রার্থী জৈন্তাপুর উপজেলার সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদন। একই আসনে এনসিপির প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন রাশেল উল আলম।
সিলেট-৫ (কানাইঘাট, জকিগঞ্জ) আসনটি বিএনপি শরিক দল জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় সভাপতি উবায়দুল্লাহ ফারুককে আসনটি ছেড়ে দেওয়া হয়েছে। তিনি মনোনয়ন দাখিল করেছেন। আসনটিতে সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি মামুনুর রশিদ স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করেছেন। জামায়াতের প্রার্থী হিসেবে জেলার নায়েবে আমির আনোয়ার হোসেন খান।
সিলেট-৬ (বিয়ানীবাজার ও গোলাপগঞ্জ) আসনে বিএনপির দুইজন প্রার্থী দলের মনোনিত প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করেছেন। এর মধ্যে সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী ও ‘বিকল্প প্রার্থী’ জেলা বিএনপির সদস্য ফয়সল আহমদ চৌধুরী। জামায়াতের প্রার্থী ঢাকা মহানগর উত্তরের আমির মুহাম্মদ সেলিম উদ্দিন মনোনয়ন দাখিল করেছেন।
জনতার আওয়াজ/আ আ