জানাজাস্থলে খালেদা জিয়ার মরদেহ - জনতার আওয়াজ
  • আজ রাত ২:৪৭, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

জানাজাস্থলে খালেদা জিয়ার মরদেহ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, ডিসেম্বর ৩১, ২০২৫ ২:২০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, ডিসেম্বর ৩১, ২০২৫ ২:২০ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মরদেহ জানাজার জন্য জাতীয় সংসদ ভবনে নেওয়া হয়েছে।

বুধবার (৩১ ডিসেম্বর) বেলা ১১টা ৫২ মিনিটে খালেদা জিয়াকে বহনকারী গাড়িবহর জানাজাস্থলে পৌঁছায়। এ সময় তারেক রহমান, তার স্ত্রী জুবাইদা রহমান, কন্যা জাইমা রহমান, ছোট ভাই আরাফাত রহমান কোকোর স্ত্রীসহ পরিবারের সদস্যরাও সঙ্গে রয়েছেন।

এ ছাড়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার স্বজনেরাও গাড়িবহরে রয়েছেন।

জানাজা শেষে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধির পাশে দাফন করা হবে বেগম খালেদা জিয়া।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেগম খালেদা জিয়া শেষ নিশ্বাস ত্যাগ করেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ