বিএনপি মিডিয়া সেল'র প্রেস বিজ্ঞপ্তি - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৪:৫০, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিএনপি মিডিয়া সেল’র প্রেস বিজ্ঞপ্তি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, আগস্ট ২৩, ২০২২ ৫:০৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, আগস্ট ২৩, ২০২২ ৫:০৩ অপরাহ্ণ

 

সম্প্রতি আমাদের দৃষ্টিগোচর হয়েছে যে ‘BNP Media Cell 2’ নামের ফেসবুক পেইজ থেকে বিভিন্ন গুজব, মিথ্যা, বানোয়াট, ও উদ্দেশ্যমূলক অপপ্রচার চালানো হচ্ছে। জনগণকে বিভ্রান্ত করার উদ্দেশ্যে বিশেষ স্বার্থান্বেষী মহল অথবা কোনো প্রতারকগোষ্ঠী তথাকথিত ‘BNP Media Cell 2’ নামে ফেসবুক পেইজ খুলে বিভিন্ন ভুয়া বক্তব্য, মন্তব্য ও গুজব ছড়াচ্ছে। এই ভুয়া ফেসবুক পেইজের সাথে বিএনপি মিডিয়া সেল’র কোনো সংশ্লিষ্টতা নেই।
সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বিএনপি মিডিয়া সেল’র একমাত্র অফিসিয়াল ফেসবুক পেইজ ‘BNP Media Cell’ যেটির অ্যাড্রেস হচ্ছে — https://www.facebook.com/bnpbd7, যা শুরু থেকেই অফিসিয়ালভাবে পরিচালিত হয়ে আসছে।
কোন হীন রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থে কোন বিশেষ মহল ‘BNP Media Cell’ এর নাম ব্যবহার করে ভুয়া ফেসবুক পেইজ খুলে তা অপব্যবহার করে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ী এবং বিশেষকরে জনসাধারণকে বিভ্রান্ত করার অপপ্রয়াস চালাচ্ছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র মিডিয়া সেল’র পক্ষ থেকে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। একইসঙ্গে সর্বসাধারণকে এ বিষয়ে সতর্ক থাকতে এবং বিভিন্ন ভুয়া অ্যাকাউন্ট বা পেইজ থেকে প্রচারিত বক্তব্যে বা নিউজে বিভ্রান্ত না হতে ও বিশ্বাস না করতে আহবান জানাই।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ