যতই ষড়যন্ত্র হোক, ইনশাআল্লাহ দেশে নির্বাচন হবে: ফারুক - জনতার আওয়াজ
  • আজ সকাল ১০:২৪, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

যতই ষড়যন্ত্র হোক, ইনশাআল্লাহ দেশে নির্বাচন হবে: ফারুক

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, জানুয়ারি ১০, ২০২৬ ৪:১৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, জানুয়ারি ১০, ২০২৬ ৪:১৪ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
যতই ষড়যন্ত্র হোক, ইনশাআল্লাহ সঠিক সময়েই দেশে সুষ্ঠু নির্বাচন হবে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধী দলীয় চিপ হুইপ জয়নুল আবদিন ফারুক।

শনিবার (১০ জানুয়ারি) বেলা ১১টায় শেরেবাংলা নগরস্থ সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তম ও বিএনপির সাবেক চেয়ারপার্সন খালেদা জিয়ার এর সমাধিস্থলে ঢাকাস্থ সেনবাগ জাতীয়তাবাদী ফোরাম এর উদ্যোগে পুষ্পার্ঘ অর্পণ ও ফাতেহা পাঠ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

সম্প্রতি দেশে ঘটে যাওয়া কয়েকটি হত্যাকাণ্ডের বিষয় টেনে তিনি বলেন, দীর্ঘদিনের রাজনৈতিক কর্মী হিসাবে ও একজন মুক্তিযোদ্ধা হিসাবে বলতে চাই, আসন্ন ১২ ফেব্রুয়ারি তারিখে নির্বাচনের যে তারিখ ঘোষণা করেছে ইউনুস সরকার। সেটাকে বানচাল করার জন্য বিভিন্ন অপচেষ্টা করা হচ্ছে।

আমাদের দলের মহাসচিব ও বলেছেন দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতি আশানুরূপ নয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করে আগামী ১২ই ফেব্রুয়ারি যে অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে। সে নির্বাচন যত ষড়যন্ত্রই হোক না কেন, অস্ত্র উদ্ধার করে নির্বাচনকে সুষ্ঠু করতে হবে।

জয়নুল আবদিন ফারুক বলেন, দুই একজন মানুষ হত্যা করে নির্বাচন বানচাল করতে পারবে বলে জনগণ বিশ্বাস করে না। আমিও জনগণের অংশ হিসেবে বিশ্বাস করিনা।

বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমানের নতুন দায়িত্ব পালনে মহান আল্লাহ তা’আলা তৌফিক চেয়ে মন্তব্য করে বিএনপির এই নেতা বলেন, গতকাল রাতেই আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান থেকে পূর্ণাঙ্গ চেয়ারম্যান রূপে দায়িত্ব গ্রহণ করেছেন। তার দায়িত্ব যে আজকে থেকে শুরু হয়েছে আল্লাহ পাক যেন তাকে তা সফলভাবে পালন করার তৌফিক দেন এবং খালেদা জিয়ার শেষ যেখানে শুরু হয়েছে।

ম্যাডাম আমাদেরকে ছেড়ে যাওয়ার পর সেটা তিনি যেন শুরু করে শেষ করতে পারেন। মহান আল্লাহ পাক তাকে যেন শক্তি দেন। গত ১৬ বছর যে ধৈর্য ধারণ করেছেন। বাকিটুকু জীবনে ধৈর্য ধারণ করে গণতন্ত্র, সংগ্রাম ও সার্বভৌমত্ব অক্ষুন্ন রাখতে পারে আল্লাহ যেন সেই তৌফিক তাকে দান করেন।

সম্প্রতি ঘটে যাওয়া জকসুর ফলাফল জাতীয় নির্বাচনে কোন প্রভাব পড়বে না জানিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, অ স ম আব্দুর রব সাহেব ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি ছিল। মাহমুদুর রহমান মান্নাও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি ছিল। আমিও প্রার্থী ছিলাম একসময়। এইসব নির্বাচন জাতীয় নির্বাচনে কোন প্রভাব পড়বে বলে আমি মনে করি না।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ