আপিল করে প্রার্থিতা ফিরে পেলেন ইসলামী আন্দোলনের ৪ প্রার্থী - জনতার আওয়াজ
  • আজ রাত ১:৩৮, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আপিল করে প্রার্থিতা ফিরে পেলেন ইসলামী আন্দোলনের ৪ প্রার্থী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, জানুয়ারি ১০, ২০২৬ ৫:৫৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, জানুয়ারি ১০, ২০২৬ ৫:৫৬ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
ইসলামী আন্দোলন বাংলাদেশের চারজন প্রার্থী নির্বাচন কমিশনে (ইসি) আপিলের মাধ্যমে তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন। দলটির পক্ষ থেকে করা পাঁচটি আবেদনের শুনানির পর চারটি আসনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে কমিশন।

শনিবার (১০ জানুয়ারি) দুপুরে নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষে শুনানিতে অংশ নেওয়া আইনজীবী মো. হানিফ মিয়া।

অ্যাডভোকেট হানিফ মিয়া বলেন, ‘আমরা নির্বাচন কমিশনের কাছে পাঁচটি সংসদীয় আসনের জন্য আপিল করেছিলাম। এর মধ্যে চারজন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।’

বৈধ ঘোষিত প্রার্থীরা হলেন— নুর উদ্দিন (চট্টগ্রাম-১১); আনোয়ার হোসেন (ঢাকা-১৮); মনসুর আহমেদ সাকী (চাঁদপুর-২); মুহা. শাহজাহান আলী তালুকদার (বগুড়া-৩)

তবে বাগেরহাট-১ আসনে দলটির প্রার্থী মুজিবর রহমান শামীমের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

মনোনয়ন বাতিল সংক্রান্ত বিষয়ে হানিফ মিয়া জানান, ‘এ পর্যন্ত আমাদের ৩৯টি মনোনয়নপত্র বাতিল হয়েছে। এর মধ্যে রিটার্নিং কর্মকর্তা পরে তিনজন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করেছেন। বাকিদের ক্ষেত্রে আগামীকাল (রবিবার) থেকে পুনরায় আপিল কার্যক্রম শুরু হবে, যা ১৪ থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত চলবে।’

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ