খালেদা জিয়া ছিলেন শক্তি, দৃঢ় সংকল্প ও দূরদর্শী নেতৃত্বের প্রতীক: কবীর আহমেদ - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:৩৫, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

খালেদা জিয়া ছিলেন শক্তি, দৃঢ় সংকল্প ও দূরদর্শী নেতৃত্বের প্রতীক: কবীর আহমেদ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, জানুয়ারি ১০, ২০২৬ ১০:২২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, জানুয়ারি ১০, ২০২৬ ১০:২২ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনে বিএনপির চূড়ান্ত মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির নির্বাহী সদস্য আলহাজ্ব কবীর আহমেদ ভূইয়া বলেছেন, বেগম খালেদা জিয়া কেবল একজন রাজনীতিবিদ নন; তিনি শক্তি, দৃঢ় সংকল্প ও দূরদর্শী নেতৃত্বের প্রতীক। বাংলাদেশের রাজনীতিতে তাঁর ভূমিকা ও অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।

শনিবার (১০ জানুয়ারি) আখাউড়া উপজেলার বনগজ এলাকায় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্বাস্থ্য কামনায় আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, তারেক রহমান যে ঐক্যের রাজনীতি শুরু করেছেন, তা শুধু কেন্দ্রীয় পর্যায়ে নয়; গ্রাম, ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলা পর্যায় পর্যন্ত তৃণমূলের মধ্যে ছড়িয়ে দিতে হবে। কারণ তৃণমূলের নেতাকর্মীরাই বিএনপির মূল শক্তি এবং দলের অগ্রযাত্রার প্রধান ভিত্তি।

নিজের রাজনৈতিক অবস্থান তুলে ধরে আলহাজ্ব কবীর আহমেদ ভূইয়া বলেন, স্বৈরাচারী কুশাসনের সময় কুখ্যাত অবৈধ আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে আন্দোলনে তিনি জীবন বাজি রেখে রাজপথে ছিলেন এবং ভবিষ্যতেও গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষায় মাঠে থাকবেন। মানুষের শান্তি, এলাকার উন্নয়ন, রাজনৈতিক শৃঙ্খলা ও সৌহার্দ্য প্রতিষ্ঠাই তাঁর রাজনীতির মূল লক্ষ্য বলে তিনি উল্লেখ করেন।

জিয়া পরিবারকে বাংলাদেশের রাজনীতির অবিচ্ছেদ্য বাস্তবতা উল্লেখ করে তিনি বলেন, এই পরিবারের প্রতি নানা সময়ে অবিচার করা হয়েছে। তবে দেশের প্রতি তাঁদের ভালোবাসা, মানুষের প্রতি আন্তরিকতা এবং গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁদের অবদান আজও মানুষের হৃদয়ে অম্লান হয়ে আছে।

হাজী নুর মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া মাহফিলে আখাউড়া পৌর বিএনপির সভাপতি মো. সেলিম ভূঁইয়া, সৈয়দ খান সরদার, সুমন মিয়া, আবু হানিফ, আবু বক্কর মেম্বার, মঙ্গল মিয়া, সেলিম মোল্লা ও রওশন আলী বেপারীসহ স্থানীয় নেতাকর্মীরা অংশ নেন।

এছাড়া উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন আবদু, সাধারণ সম্পাদক খোরশেদ আলম ভূঁইয়া, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আকতার খান, উপজেলা যুবদলের সদস্য সচিব মোহসীন, উপজেলা কৃষক দলের আহ্বায়ক আমজাদ খান, সদস্য সচিব বাহাদুর তিতাস, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল হাসান সানি, বর্তমান সভাপতি ইমরান মোল্লা ও সদস্য সচিব মোবারক মিয়া।

অনুষ্ঠানের শেষে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ