সালাহ উদ্দিনকে সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদের প্রার্থীর প্রার্থীতা প্রত্যাহারের ঘোষণা - জনতার আওয়াজ
  • আজ রাত ২:৪৯, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সালাহ উদ্দিনকে সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদের প্রার্থীর প্রার্থীতা প্রত্যাহারের ঘোষণা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, জানুয়ারি ১৫, ২০২৬ ১:৩৬ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, জানুয়ারি ১৫, ২০২৬ ১:৩৭ পূর্বাহ্ণ

 

কক্সবাজার প্রতিনিধি
ছবি: প্রতিনিধি

কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের বিএনপির প্রার্থী সালাহ উদ্দিন আহমদকে সমর্থন করে নিজের প্রার্থীতা প্রত্যাহার করবেন বলে জানিয়েছেন গণঅধিকার পরিষদের ট্রাক প্রতীকের প্রার্থী আবদুল কাদের প্রাইম।

বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে চকরিয়াস্থ নিজ দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে তিনি এই ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে আবদুল কাদের প্রাইম বলেন, ‘আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের বৃহত্তর রাজনৈতিক দল বিএনপির সঙ্গে গণঅধিকার পরিষদ আসন সমঝোতার ভিত্তিতে জোট করেছে। সেই প্রেক্ষাপটে কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে বিএনপির মনোনীত প্রার্থী, ধানের শীষের প্রার্থী সালাহ উদ্দিন আহমদকে সমর্থন করে আমি আগামীকাল (১৫ জানুয়ারি) আমার প্রার্থীতা প্রত্যাহার করব।’

তিনি আরও বলেন, ‘সালাহ উদ্দিন আহমদ সাবেক মন্ত্রী এবং বর্তমানে দেশের একজন জাতীয় সম্পদ। এলাকা ও দেশের উন্নয়নের স্বার্থে তার মতো বলিষ্ঠ ও ডায়নামিক নেতৃত্বের প্রয়োজন। চকরিয়া ও পেকুয়াবাসীকে ধানের শীষের প্রার্থী সালাহ উদ্দিন আহমদকে ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনে পূর্বের মতো বিপুল ভোটে বিজয় করার আহবান জানাচ্ছি।’

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ