যারা একমত হতে পারবে তাদের নিয়েই আমরা নির্বাচনী প্রচারণা চালাব - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:৩২, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

যারা একমত হতে পারবে তাদের নিয়েই আমরা নির্বাচনী প্রচারণা চালাব

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, জানুয়ারি ১৭, ২০২৬ ২:৩২ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, জানুয়ারি ১৭, ২০২৬ ২:৩২ পূর্বাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, যারা আমাদের সঙ্গে একমত হতে পারবে তাদের নিয়েই আমরা নির্বাচনী প্রচারণা চালাব।

শুক্রবার (১৬ জানুয়ারি) দলটির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। সংবাদ সম্মেলনের শুরুতেই তিনি উত্তরার অগ্নিকাণ্ডের ঘটনায় দুঃখ প্রকাশ করেন।

জোটের বিষয়ে আসিফ বলেন, ১০ দল নির্বাচনে অংশগ্রহণের জন্য ঐক্যবদ্ধ হয়েছি। এরই মধ্যে ইসলামী আন্দোলন আলাদা নির্বাচনের ঘোষণা দিয়েছে। যারা আমাদের সঙ্গে একমত হতে পারবে তাদের নিয়েই আমরা নির্বাচনী প্রচারণা চালাব।

তিনি আরও বলেন, আমরা আলোচনা করছি। এর মাধ্যমে আমরা ভবিষ্যৎ পরিকল্পনা করব।

ময়মনসিংহে একজন প্রার্থীর অনুসারীর ওপর হামলা হয়েছে। ফলে সরকার ও নির্বাচন কমিশনকে আরও তৎপর হওয়ার আহ্বান জানান আসিফ।

বিএনপির এক প্রার্থীর রিটকারীর ওপর হামলার ঘটনাকে দুঃখজনক উল্লেখ করে আসিফ বলেন, নির্বাচনে নিরাপত্তা নিয়ে আমরা শঙ্কিত। কমিশনের সক্ষমতা নিয়ে আমাদের প্রশ্ন উঠেছে। এ ছাড়া নারায়ণগঞ্জে প্রার্থীর ওপর হামলা হয়েছে। এটার সঙ্গে যারা জড়িত তাদের আইনের আওতায় আনতে হবে। প্রার্থী ও অন্যদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

এবার ১০ দলীয় জোট নির্বাচনে জনগণের ম্যান্ডেট নিয়ে নির্বাচিত হওয়ার আশা প্রকাশ করে তিনি বলেন, সুষ্ঠু নির্বাচন আয়োজনের আহ্বান জানাই। জনগণের ভোটাধিকার প্রয়োগে সব ধরনের ব্যবস্থা নির্বাচন কমিশন করবে; এই প্রত্যাশা জানাই।

ইসলামী আন্দোলন বাংলাদেশ জোট থেকে বের হয়ে যাওয়ার ক্ষেত্রে এনসিপির কোনো ভূমিকা আছে কি না– সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে এনসিপির মুখপাত্র বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ আজকের সংবাদ সম্মেলনে জোট ছাড়ার পেছনে আদর্শিক কারণ উল্লেখ করেছে। সেখানে এনসিপির কোনো ভূমিকা নেই। ইসলামী আন্দোলনের জন্য জোটে এখনো আলোচনার দুয়ার খোলা রয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ