চীনের সম্মতি পেলেই শুরু হবে তিস্তা মহাপরিকল্পনার কাজ: রিজওয়ানা হাসান - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:১৫, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

চীনের সম্মতি পেলেই শুরু হবে তিস্তা মহাপরিকল্পনার কাজ: রিজওয়ানা হাসান

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, জানুয়ারি ১৮, ২০২৬ ৪:৪৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, জানুয়ারি ১৮, ২০২৬ ৪:৪৬ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত

দেশের সর্ববৃহৎ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য অন্তর্বর্তী সরকার ইতিমধ্যে সব প্রয়োজনীয় কাগজপত্র চীনের কাছে পাঠিয়েছে। অর্থ ব্যয় সংক্রান্ত বিষয়েও চূড়ান্ত আলোচনা শেষ হয়েছে। বর্তমানে চীনা সরকারের বিশেষজ্ঞরা প্রকল্পের যাচাই-বাছাই করছেন। তাদের অনুমোদন মিললেই তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

রবিবার (১৮ জানুয়ারী) দুপুর সাড়ে ১২টার দিকে নীলফামারীতে গণভোট প্রচার ও ভোটার উদ্দীপনা বৃদ্ধির উদ্দেশ্যে অনুষ্ঠিত মতবিনিম সভায় অংশ নিতে ঢাকা থেকে সৈয়দপুর বিমানবন্দরে নেমে সাংবাদিকদের তিনি এসব তথ্য জানান।

উপদেষ্টা বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে শুধু অন্তর্বর্তী সরকারের নয়, জনগণকেও দায়িত্বশীল হতে হবে।

তিনি আরও বলেন, দেশের উন্নয়ন ও গণতন্ত্রকে এগিয়ে নিতে একটি সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন অত্যন্ত জরুরি। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সফলভাবে আয়োজন করতে অন্তর্বর্তী সরকারের পাশাপাশি জনগণেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে জনগণই নির্ধারণ করবে দেশের ভবিষ্যৎ পথচলা।

উল্লেখ্য, নীলফামারীতে গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে “গণভোট ২০২৬, দেশের চাবি আপনার হাতে” এই স্লোগানকে ধারণ করে ‘ভোটের গাড়ি’ কর্মসূচি শুরু হয়েছে। এর অংশ হিসেবে রোববার দুপুর ২টায় জেলা প্রশাসক কার্যালয় থেকে একটি র‌্যালি বের হয়ে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হবে। সেখানে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ