জনগন চায় একটি অবাদ ও সুষ্ঠ নির্বাচন : রিজভী আহম্মেদ - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:৩৭, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

জনগন চায় একটি অবাদ ও সুষ্ঠ নির্বাচন : রিজভী আহম্মেদ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, জানুয়ারি ২০, ২০২৬ ৩:৩৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, জানুয়ারি ২০, ২০২৬ ৩:৩৫ অপরাহ্ণ

 

শরীয়তপুর প্রতিনিধি : বিএনপির সিনিযর যুগ্নমহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী আহম্মেদ বলেন,নির্বাচন কমিশনের আচরন ও কর্মকান্ড সন্দিহান। নির্বাচন কমিশনের দায়িত নির্বাচন সুষ্ঠভাবে তোলা । নির্বাচন কমিশন সামগ্রিক ভাবে সামাল দিতে পারছেন বলে আমাদের কাছে মনে হচ্ছে না। দৃঢ হস্তে ন্যায় সঙ্গত ভাবে কাজ করতে হবে নির্বাচন কমিশনকে । নির্বাচন কমিশন যদি এক দিকে হেলে পড়ে কোনদিকে ঢলে পড়ে তাহলে সেটা মানুষের পুরানো আশংকা । এটা আমাদের কাম্য নয়। জনগন চায় একটি অবাদ ও সুষ্ঠ নির্বাচন। এ জাতি গনতন্ত্রের জন্য রক্ত দিয়েছে ,স্বাধীনতার জন্য রক্ত দিয়েছে।এ জাতি ভোটাধিকারের জন্য রক্ত দিয়েছে। বার বার স্বৈরশাসক ও ফ্যাসিবাদরা তাদের রক্তের উপর দাড়িয়ে জনগনের ভোটাধিকার কেড়ে নিয়েছে। তিনি বলেন আধুনিক বাংলাদেশের রুপকার স্বাধীনতার ঘোষক শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমান একজন ব্যক্তি নয় তিনি একটি প্রতিষ্ঠান। তার কর্মকান্ড,তার আদর্শ ,তারপোষাক পরিচ্ছদ চলাফেরা এেেদশের মানুষ ভুলতে পারেনা।তিনি এদেশের একজন সৎ মানুষ ও যোগ্য মানুষ ছিলেন। এদেশের জনগন তাকে কখনো পরিত্যাগ করতে পারবেনা। এদেশের সকল সংকট ও ক্লান্তি কালে সে সময়ের একজন তরুন সামরিক অফিসার যে দায়িত্ব পালন করেছেন। অনেক রাজনীতিবিদ অনেক কর্মকর্তা ছিলেন তারা সেই দায়িত্বতো পালন করেনি। কোথায় তার স্ত্রী কোথায় তার সন্তানেরা এ কথা তিনি চিন্তা করেননি। সে সময় তিনি চট্রগ্রামের কালুর ঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষনা দিয়েছিলেন। তিনি আজ মঙ্গলবার দুপুরে শরীয়তপুর জাজিরায় জেলা পরিষদ অডিটোরিয়ামে পরে শরীয়তপুর পৌর অডিটোরিয়ামে শহীদ রাষ্ট্রপ্রতি জিয়াউর রহমানেন ৯০তম জন্মব্ষাকি উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেছেন। মেডিকেল ক্যাম্প উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার মোঃ রফিকুল ইসলাম ,জেলা বিএনপির সাধারন সম্পাদক সরদার একেএম নাসির উদিদ্দন কালু, শরীয়তপুর-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাঈদ আহম্মেদ অসলামসহ জেলা বিএনপি ও উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রায় শতাধিক বিশেষায়িত ডাক্তার দ্বারা দিনব্যাপী ফ্রি চিকিৎসা সেবা প্রদান ও বিনামূল্যে ঔষধ পত্র বিতরন করা হয়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ