হরতালের সঙ্গে গাড়িও চলছে! - জনতার আওয়াজ
  • আজ রাত ৮:৫০, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

হরতালের সঙ্গে গাড়িও চলছে!

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, আগস্ট ২৫, ২০২২ ১:০৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, আগস্ট ২৫, ২০২২ ১:০৯ অপরাহ্ণ

 

দেশে জ্বালানি তেল, কৃষি সার, খাদ্যসহ নিত্যপণ্য ও পরিবহণ ভাড়া বাড়ানোর প্রতিবাদে দেশব্যাপী অর্ধদিবস হরতাল পালন করছে বাম গণতান্ত্রিক জোট। বৃহস্পতিবার (২৫ আগস্ট) হরতাল সমর্থনে রাজধানীর পুরানা পল্টন মোড়ে অবস্থান নিয়েছেন বাম জোটের নেতাকর্মীরা।

তবে বাম নেতাকর্মীরা পল্টন মোড়ে অবস্থান নিলেও স্বাভাবিকভাবেই চলছে যানবাহন। অন্য দিনের মতোই চলছে সব কার্যক্রম। রাজধানীর উত্তরা-গুলিস্তান রুটের গাড়িগুলো বিকল্প রাস্তা দিয়ে গন্তব্যে যাচ্ছে। পল্টন ছাড়া রাজধানীর অন্য কোথাও হরতালের কোনো তৎপরতা দেখা যায়নি।

এদিকে হরতাল সমর্থনে সকালে পল্টনে একটি বিক্ষোভ মিছিল করেছে বাম গণতান্ত্রিক জোট। মিছিলে নেতৃত্ব দেন বাম গণতান্ত্রিক জোটের সমন্বয় রুহিন হোসেন প্রিন্স।

উল্লেখ্য, ১৬ আগস্ট মঙ্গলবার একই দাবিতে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে বিক্ষোভ মিছিল যাওয়ার সময় বাধা দেয় পুলিশ। বাধা দেওয়া সেখান থেকে (২৫ আগস্ট) আধাবেলা হরতালের এ কর্মসূচি ঘোষণা করে বাম গণতান্ত্রিক জোট।

হরতাল সমর্থনে গত কয়েকদিন ধরে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ, সভা-সমাবেশ এবং গণসংযোগ করেন বাম গণতান্ত্রিক জোটের নেতারা।

এছাড়াও গতকাল বুধবার রাতে হরতালের সমর্থনে পল্টনে মোড়ে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করার চার নেতাকর্মীকে আটক করার অভিযোগ উঠেছে।

বুধবার (২৪ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে পুরানা পল্টন মোড়ে বিক্ষোভ করার সময় তাদের আটক করা হয়েছে বলে দাবি করছে জোটের নেতারা।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ