এবার ভোট গণনায় দেরি হতে পারে: প্রেস সচিব
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বুধবার, জানুয়ারি ২১, ২০২৬ ৯:২২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বুধবার, জানুয়ারি ২১, ২০২৬ ৯:২২ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোট গণনায় দেরি হতে পারে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
বুধবার (২১ জানুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
কারণ হিসেবে প্রেস সচিব বলেন, ‘এবার সাধারণ নির্বাচনের পাশাপাশি রেফারেন্ডাম বা গণভোট এবং পোস্টাল ব্যালট রয়েছে। এ বিষয়ে যেন গুজব না ছড়ায় সেজন্য আপনারা আগেভাগেই সাধারণ মানুষকে জানিয়ে রাখবেন।’
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘নির্বাচন কেন্দ্রে কোনো ঘটনা ঘটল। ওটাকে ঘিরে অপতথ্য ছড়ানো হতে পারে। এগুলোকে কীভাবে নিয়ন্ত্রণে রাখা যায়, এটা নিয়ে আজ কথা হয়েছে।’
শফিকুল আলম আরও বলেন, ‘আগামী ১২ ফেব্রুয়ারি ৩০০ আসনেই জাতীয় সংসদ নির্বাচন হবে। বুধবার (২১ জানুয়ারি) মধ্যরাত থেকেই ব্যালট পেপার ছাপা শুরু হবে।’
জনতার আওয়াজ/আ আ