মৌলভীবাজারে বিএনপির জনসভা মঞ্চ প্রস্তুত - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:২৩, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

মৌলভীবাজারে বিএনপির জনসভা মঞ্চ প্রস্তুত

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, জানুয়ারি ২২, ২০২৬ ৩:৩৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, জানুয়ারি ২২, ২০২৬ ৩:৩৮ অপরাহ্ণ

 

মৌলভীবাজার প্রতিনিধি
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান পর্যটন অধ্যুষিত চায়ের দেশ খ্যাত মৌলভীবাজারে এক জনসমাবেশে যোগ দেবেন আজ।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে সদর উপজেলার শেরপুরের আইনপুর মাঠে তিনি জনসমাবেশে বক্তব্য দেবেন।

ত্রয়োদশ জাতীয় নির্বাচনি প্রচারণা উপলক্ষে এটি হবে তারেক রহমানের দ্বিতীয় জনসভা।

এর আগে সিলেট সরকারি আলিয়া মাদরাসার মাঠে আয়োজিত জনসভার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনি প্রচারণা শুরু করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

দলীয় প্রধানের দৃষ্টি আকর্ষণের জন্য আইনপুর মাঠসহ ও আশেপাশের এলাকা বিএনপি নেতা-কর্মীদের লাগানো ব্যানার, বিলবোর্ড, ফেস্টুনে ছেয়ে গেছে। নেতা-কর্মীদের পদচারণায় মুখরিত মাঠ প্রাঙ্গণ। মাঠে আসা নেতা-কর্মীদের কেউ গল্প করছেন, কেউ চা খাচ্ছেন, কেউ কেউ আবার তারেক রহমানের নামে স্লোগান দিচ্ছেন।

দীর্ঘদিন পর মৌলভীবাজারে তারেক রহমানের আগমন ঘিরে লোকজনের কৌতুহলের কমতি নেই।

শিক্ষার্থী শাওন ফেরদৌস বলেন, জাতীয় নির্বাচন উপলক্ষে আমাদের দলের চেয়ারম্যানের প্রথম সফর, তাই দলের চেয়ারম্যানকে দেখতে এসেছি। এর আগে তারেক রহমানকে সরাসরি দেখিনি, আজ আইনপুর মাঠে দেখা পাব। দোয়া করবেন আমাদের চেয়ারম্যানের জন্য।

সৈয়ারপুর এলাকার বাসিন্দা নির্মাণ শ্রমিক মইন আলী বলেন, বিএনপির নেতা ছিলেন জিয়াউর রহমান এবং এরপর খালেদা জিয়া। এই কিছুদিন আগে খালেদা জিয়ার মৃত্যু হয়। এখন দলের কান্ডারি তারেক রহমানের প্রতি সবার দৃষ্টি।

রাজনগর এলাকার কৃষক আবদুল মিয়া (৬৫) বলেন, বেগম জিয়া মারা গেছেন, দলের দায়িত্বে তারেক রহমান। তাই নেতাকে দেখতে এসেছি। আমরা আশা করি, তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ নতুন ভাবে সামনে দিকে এগিয়ে যাবে।

জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম জানান, এ জনসভায় জেলার চারটি আসনের বিএনপি মনোনীত প্রার্থীদের তারেক রহমান পরিচয় করিয়ে ধানের শীষে ভোট প্রদানের আহ্বান জানাবেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ