আইসিসি ও ভারত আমাদের কনভিন্স করার কোনো চেষ্টাই করেনি: আসিফ নজরুল - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৭:৫১, সোমবার, ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আইসিসি ও ভারত আমাদের কনভিন্স করার কোনো চেষ্টাই করেনি: আসিফ নজরুল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, জানুয়ারি ২২, ২০২৬ ১১:৪৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, জানুয়ারি ২২, ২০২৬ ১১:৪৪ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
ভারতে গিয়ে বিশ্বকাপ না খেলার সিদ্ধান্তে বাংলাদেশসহ অন্যান্য দেশের বোর্ড প্রধানদের সঙ্গে আলোচনায় বসেছিল ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। সেই সভায় ভারতে গিয়ে খেলার ব্যাপারে আইসিসি কিংবা বিসিবিআই বাংলাদেশকে রাজি করার কোনো প্রকার চেষ্টায় করেনি।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিশ্বকাপ স্কোয়াডে থাকা ক্রিকেটার ও বিসিবির কর্মকর্তাদের নিয়ে বৈঠক করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। পরে গণমাধ্যমকে তিনি বলেন, ‘নিরাপত্তার বিষয়টি নিয়ে আমাদের কনভিন্স করার জন্য আইসিসি কোনো প্রচেষ্টা করেনি। তারা আসল সমস্যাটিকে এড়িয়ে শুধু তাদের স্ট্যান্ডার্ড সিকিউরিটি প্রসিডিউর নিয়ে আলোচনা করেছে। আমাদের যে উদ্বেগ ছিল, সে বিষয়ে কোনো স্পষ্ট স্ট্যান্ড আইসিসি নেয়নি। এমনকি ভারত সরকারও আমাদেরকে কোনোভাবে কনভিন্স করার চেষ্টা করেনি। ফলে আমাদের সিদ্ধান্ত পরিবর্তনের কোনো সুযোগ ছিল না।’

আসিফ নজরুল আরও বলেন, ‘আইসিসি কোনো দেশ নয়। তাদের কেবল আশ্বাসের ওপর আমরা কেন খেলতে যাব? এমন এক দেশে, যেখানে উগ্রবাদীদের চাপের মুখে ভারতীয় ক্রিকেট বোর্ড আমাদের দেশের একজন সেরা ক্রিকেটারকে ভারত থেকে বের করে দিতে বলেছে, সেখানে কীভাবে আমরা নিরাপদভাবে খেলতে পারব? কোথায় এমন পরিবর্তন হয়েছে যে আমরা সেখানে খেলতে যাব?’

তিনি জানান, ‘আমরা মনে করি, আইসিসি আমাদের সঙ্গে সুবিচার করেনি। আমরা এখনও আশাবাদী যে, আইসিসি সুবিচার করবে। অন্য দেশে বিশ্বকাপে খেলার অনেক নজির আছে। আমরা আশা করি, আইসিসি আমাদের শ্রীলঙ্কায় গিয়ে খেলার সুযোগ করে দেবে। সেই আশায় আমরা অপেক্ষা করছি।’

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ