প্রথম দিনের প্রচারে শালীনতা বজায় রেখেছে দলগুলো: ইসি - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:১৩, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

প্রথম দিনের প্রচারে শালীনতা বজায় রেখেছে দলগুলো: ইসি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, জানুয়ারি ২২, ২০২৬ ১১:৪৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, জানুয়ারি ২২, ২০২৬ ১১:৪৬ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটের মাঠে অংশ নেওয়া রাজনৈতিক দল ও প্রার্থীরা এখন পর্যন্ত আচরণবিধি মেনে শালীনভাবে প্রচারণা চালাচ্ছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া সার্বিক পরিস্থিতি সন্তোষজনক উল্লেখ করে ইসি বলছে, আইন ও বিধি অনুযায়ী প্রচারণা অব্যাহত থাকলে শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন সম্ভব হবে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) প্রথমদিনে প্রচারে আচরণ বিধি প্রতিপালন সম্পর্কে জানতে চাইলে নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ বলেন, “আলহামদুলিল্লাহ; প্রচারে সব রাজনৈতিক দলে এক ধরনের ভালো সংস্কৃতি, ভালো মনোভাব দেখছি; কেউ কারো প্রতি আক্রমণাত্মক বক্তব্য করবেন না; ঝামেলা করবেন না-এটা দলগতভাবে সিদ্ধান্ত হয়েছে। তারপরও টুকটাক কি হবে, অধৈয্যশীল হবে তা আশা করি না। আমরা সবাই মিলে সুন্দর নির্বাচন করতে পারবো।”

সব দল ও প্রার্থী আইন, বিধি মোতাবেক কাজ করবে বলেও তিনি জানান।

ইসি কর্মকর্তারা জানান, নির্বাহী হাকিম ৮ জানুয়ারি থেকে এ পযন্ত আচরণবিধি প্রতিপালন/অভিযোগ নিয়ে ৬৭ নির্বাচনী এলাকায় ৪ লাখ ৫৪ হাজার ৯০০ টাকা জরিমানা করেছে। ৭৭টি আচরণবিধি ভঙ্গের কারণে ৫৯টি মামলা হয়েছে। নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির ৪ জানুয়ারি থেকে ৮৭৩টি প্রতিবেদন পাঠিয়েছে ইসি সচিবালয়ে। এরমধ্যে পোস্টার অপসারণে ১২৫টি ব্যবস্থা এবং ১৯০টি বিষয়ে কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়েছে। নোটে উপস্থাপনের জন্য ৭৫টি, সামারি ট্রায়ালে জরিমানা ৪টিতে এবং বিবিধি ৪৭৯টি বিষয় রয়েছে।

প্রথমদিনের ভোটের প্রচারণায় আচরণ বিধি প্রতিপালন সম্পর্ক জানতে চাইলে নির্বাচন কমিশন সচিবালয়ে সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, তফসিল ঘোষণার পর থেকে ভোটের মাঠে আচরণবিধি লঙ্ঘন ও অভিযোগের বিষয়ে নির্বাহী হাকিম, বিচারিক হাকিমেদর কমিটি কাজ করছেন এবং ব্যবস্থা নিচ্ছে।

ইতোমধ্যে মাঠ পযায়ে অনেক ব্যবস্থা নেওয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, “নির্বাচন কমিশন থেকে ব্যবস্থা নেওয়ার ব্যাপার না। ব্যবস্থাটা নেওয়ার কথা হচ্ছে এডজুডিকেশন কমিটি এবং প্রাথমিকভাবে তাদের কাছে নেওয়া হবে।”

সচিব জানান, কোন কোন জায়গায় সতর্ক করা হয়েছে, কোন কোন জায়গায় ফাইন করা হয়েছে। কোন কোন জায়গায় মূলত এই দুটোর ভিতরে সীমিত।”

তিনি আরও বলেন, আমি সবিনয় সবাইকে অনুরোধ করব যে আপনারা ইলেক্টোরাল ইনকয়ারি ইলেক্টোরাল ইনকয়ারি এন্ড এডজুডিকেশন কমিটির কাছে বলেন। ওখানে আপনারা লিখিতভাবে আপনারা জানান যে এত তারিখে এই সময় এই ঘটনাটা ঘটেছে। সো ক্যান টেক এপ্রোপ্রিয়েট।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ