বাড্ডায় বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইলেন নাহিদ ইসলাম - জনতার আওয়াজ
  • আজ সকাল ৭:২১, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বাড্ডায় বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইলেন নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, জানুয়ারি ২৫, ২০২৬ ৫:৫৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, জানুয়ারি ২৫, ২০২৬ ৫:৫৪ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
দিনভর রাজধানীর বাড্ডার বিভিন্ন এলাকায় গণসংযোগ করে শাপলা কলি মার্কায় ভোট চাইলেন এনসিপির আহ্বায়ক ও ১১ দলীয় জোট প্রার্থী নাহিদ ইসলাম। রবিবার (২৫ জানুয়ারি) সকাল থেকেই তিনি এই এলাকায় বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা করেন।

সরেজমিন দেখা গেছে, সাঁতারকুল এলাকায় গণসংযোগ করছেন নাহিদ ইসলাম। তিনি সেখানে অস্থায়ী একটি নির্বাচনি ক্যাম্প অফিস উদ্বোধন করেন। পরে বাজারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে লোকজনের সঙ্গে কথা বলেন। এলাকার নানা সমস্যার কথা শোনেন এবং সেগুলো সমাধানের আশ্বাস দেন।


বাড়ি বাড়ি গিয়ে ভোট চান নাহিদ ইসলাম

নাহিদ ইসলাম ভোটারদের উদ্দেশে বলেন, আগামীর নতুন বাংলাদেশ গড়তে শাপলা কলি ও হ্যাঁ তে ভোট দিতে হবে।

তিনি বলেন, শাপলা কলি মার্কায় ভোট দিয়ে বিজয়ী করুন। এলাকার সব রকম সমস্যা সমাধান করা হবে। এলাকায় চাঁদাবাজি-মাদক থাকবে না। কারও ভয়ে ভীত হবেন না।


শাপলা কলি মার্কায় ভোট চান নাহিদ ইসলাম

রাত পর্যন্ত বাড্ডা এলাকায় ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে নাহিদ ইসলাম ভোট চাইবেন বলে জানা গেছে। তার সঙ্গে এনসিপি ও জামায়াতের নেতাকর্মীরা রয়েছেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ