তরুণরাই গণতন্ত্রের ভিত রচনা করবে : আলী রীয়াজ - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:১২, মঙ্গলবার, ১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ১লা মহর্‌রম, ১৪৪৮ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

তরুণরাই গণতন্ত্রের ভিত রচনা করবে : আলী রীয়াজ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, জানুয়ারি ২৮, ২০২৬ ১০:২৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, জানুয়ারি ২৮, ২০২৬ ১০:২৪ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ফাইল ছবি

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, ‘আসন্ন গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনে তরুণদের অংশগ্রহণ গণতন্ত্রের ভিত রচনা করবে, যে গণতন্ত্রের জন্য রচিত হয়েছে জুলাই গণ-অভ্যুত্থান।’

তরুণদের উদ্দেশে তিনি বলেন, ‘আসুন, আমরা সবাই মিলে সচেতন সমাজ গড়ে তুলি এবং একটি সুন্দর, উন্নত ও গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণে এগিয়ে যাই।’

বুধবার (২৮ জানুয়ারি) ‘আসন্ন গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল নির্ধারণে তরুণরাই নিয়ামক শক্তি’ শীর্ষক ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তৃতায় অধ্যাপক আলী রীয়াজ এসব কথা বলেন। রাজধানীর এফডিসিতে ‘ডিবেট ফর ডেমোক্রেসি’ শীর্ষক এ বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়।

তিনি উল্লেখ করেন, এ দেশ তরুণদের দেশ। জনসংখ্যার বিশাল একটি অংশ তরুণ। এ তরুণ শক্তিই রাষ্ট্র পরিচালনার ভবিষ্যৎ নির্ধারণে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে চলেছে। গণভোট হোক কিংবা জাতীয় সংসদ নির্বাচন—সব ক্ষেত্রেই তরুণদের অংশগ্রহণ ও সচেতনতা ফলাফলের মোড় ঘুরিয়ে দিতে পারে।

আলী রীয়াজ বলেন, ‘তরুণ সমাজ সাধারণত শিক্ষিত, প্রযুক্তি-সচেতন এবং পরিবর্তনমুখী। তারা সামাজিক যোগাযোগ মাধ্যম, অনলাইন প্ল্যাটফর্ম ও বিভিন্ন নাগরিক কার্যক্রমের মাধ্যমে দ্রুত মতামত গড়ে তুলতে পারে এবং অন্যদের প্রভাবিত করতে সক্ষম। তাই আসন্ন নির্বাচন ও গণভোটে তরুণদের চিন্তা-চেতনা ও সিদ্ধান্তই হয়ে উঠবে নিয়ামক শক্তি।’

‘ডিবেট ফর ডেমোক্রেসি’র চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণের সঞ্চালনায় এ প্রতিযোগিতায় তেজগাঁও কলেজ বিতর্ক প্রতিযোগিতায় বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি (বিইউবিটি)-কে পরাজিত করে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ