প্রধানমন্ত্রীর সঙ্গে চা–বাগান মালিকদের সভা বিকেলে - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:৫৪, রবিবার, ১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

প্রধানমন্ত্রীর সঙ্গে চা–বাগান মালিকদের সভা বিকেলে

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, আগস্ট ২৭, ২০২২ ১:৪৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, আগস্ট ২৭, ২০২২ ১:৪৩ অপরাহ্ণ

 

চা বাগানের শ্রমিকদের দৈনিক মজুরি বৃদ্ধির বিষয় নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ শনিবার চা–বাগানের মালিকদের সঙ্গে সভা করবেন। শনিবার (২৭ আগস্ট) বিকেল চারটায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ সভা হবে।

৯ আগস্ট থেকে চার দিন দুই ঘণ্টা করে কর্মবিরতি ও পরে ১৩ আগস্ট থেকে সারা দেশে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট পালন করছেন চা-শ্রমিকেরা। প্রশাসনের সঙ্গে আলোচনা করে চা-শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটি ধর্মঘট প্রত্যাহার করলেও সেটা মানছেন না সাধারণ শ্রমিকেরা। বাগানে বাগানে ঘুরে শ্রমিকদের কাজে যোগ দেওয়ার অনুরোধ জানাচ্ছেন প্রশাসনের উচ্চপদস্থ কর্তাব্যক্তিরা।

তবে শ্রমিক নেতারা কথা বলে এবং প্রশাসনের কর্মকর্তারাও নানা আশ্বাস দিয়েও চা–শ্রমিকদের কাজে ফেরাতে পারেননি।

প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস গত বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, শনিবার বিকেল চারটায় মাননীয় প্রধানমন্ত্রী চা–বাগানের মালিকদের সঙ্গে সভা করবেন। গণভবনে এ সভা হবে।

এদিকে ধর্মঘটের ১৫তম দিনে আজও ‘চায়ের রাজধানী’ হিসেবে পরিচিত মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সব চা-বাগানে কাজ বন্ধ রয়েছে। সকাল থেকে বিভিন্ন চা-বাগানে সভা–সমাবেশ করতে দেখা যায়। খেজুরিছড়া চা-বাগানে শিক্ষার্থীরা শ্রমিকদের মজুরি ৩০০ টাকা করার দাবিতে দুই ঘণ্টা ক্লাস বর্জন করে মানববন্ধন ও প্রতিবাদ সভা করে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ