কড়াইল বস্তিতে হেলথ ক্যাম্পে ডা. জুবাইদা রহমান - জনতার আওয়াজ
  • আজ রাত ১:৫৮, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

কড়াইল বস্তিতে হেলথ ক্যাম্পে ডা. জুবাইদা রহমান

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, ফেব্রুয়ারি ২, ২০২৬ ৮:৫৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, ফেব্রুয়ারি ২, ২০২৬ ৮:৫৯ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীর কড়াইল বস্তিতে হেলথ ক্যাম্পের আয়োজন করেছে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)। অনুষ্ঠানে অংশ নেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী, ডা. জুবাইদা রহমান।

মহাখালীর কড়াইল আনসার ক্যাম্পে আয়োজিত হেলথ ক্যাম্প পরিদর্শনকালে ডা. জুবাইদা রহমান সরাসরি রোগীদের সঙ্গে আলাপ করেন। তিনি ঘুরে ঘুরে রোগীদের শারীরিক অবস্থা দেখেন এবং তাদের সঙ্গে স্বাস্থ্য বিষয়ক পরামর্শ দেন। পাশাপাশি কড়াইল বস্তির ছোট ছোট শিশুদের সঙ্গে খুনসুটি করে মধুর মুহূর্ত কাটান তিনি।

গত ২৫ ডিসেম্বর স্বামী তারেক রহমানের সঙ্গে দেশে ফিরে ডা. জুবাইদা রহমান বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়েছেন। মাঝে মাঝে তাকে নির্বাচনি জনসভা মঞ্চেও দেখা গেছে।

এবার স্বামী তারেক রহমানের নির্বাচনি আসন ঢাকা-১৭ এর আওতাধীন কড়াইল বস্তিতে হেলথ ক্যাম্পে অংশ নিলেন জুবাইদা রহমান।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ