শ্রমিক-কর্মচারীদের বিক্ষোভে উত্তাল চট্টগ্রাম বন্দর - জনতার আওয়াজ
  • আজ রাত ১১:০৪, সোমবার, ১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

শ্রমিক-কর্মচারীদের বিক্ষোভে উত্তাল চট্টগ্রাম বন্দর

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ৫, ২০২৬ ৫:১২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ৫, ২০২৬ ৫:১২ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত

নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) দুবাইভিত্তিক কোম্পানি ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তির সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে উত্তাল অবস্থা বিরাজ করছে চট্টগ্রাম বন্দরে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে শ্রমিক-কর্মচারীদের সঙ্গে আলোচনা করতে চট্টগ্রাম বন্দর ভবনে এসেছেন নৌপরিবহণ উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন।

সকাল ১০টায় বন্দর ভবন এলাকায় পৌঁছালে নৌপরিবহন উপদেষ্টার গাড়ি আটকে বিক্ষোভ করতে থাকেন শ্রমিক-কর্মচারীরা।

এ সময় তারা চুক্তির সিদ্ধান্ত বাতিলের দাবি জানান।

প্রায় ২০ মিনিট উপদেষ্টা আটকে ছিলেন। পরে সেখানে বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের সমন্বয়ক ও বন্দর শ্রমিক দল নেতা হুমায়ুন কবীর, চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের সমন্বয়ক ইব্রাহিম খোকনসহ অন্যান্য নেতারা উপস্থিত হন।

এ সময় হুমায়ুন কবীর উপদেষ্টাকে জড়িয়ে ধরেন এবং বন্দর চেয়ারম্যান ছাড়াই মাত্র শ্রমিক নেতাদের সঙ্গে আলোচনার প্রস্তাব দেন। পাশাপাশি এনসিটি বিদেশি কোম্পানিকে ইজারা দেওয়ার সিদ্ধান্ত বাতিলের দাবি জানান।

শ্রমিক-কর্মচারীরা জানান, বন্দর ভবনে উপদেষ্টা উপস্থিত থেকে শ্রমিকনেতাদের সঙ্গে বোট ক্লাবে বসে আলোচনার প্রস্তাব দেন। তবে শ্রমিক নেতারা সেটা প্রত্যাখান করেন। তাই এনসিটি ইস্যুতে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি।

বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের সমন্বয়ক ও বন্দর শ্রমিকদল নেতা হুমায়ুন কবীর বলেন, বন্দর চেয়ারম্যান উপদেষ্টাকে বুঝিয়ে চুক্তি করার পাঁয়তারা করছেন। আমরা এটা মানব না। চেয়ারম্যান ছাড়াই আলোচনায় বসতে হবে, আমরা এটা উপদেষ্টাকে জানিয়েছি। তবে এনসিটি ইস্যুতে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি।

চট্টগ্রাম বন্দর ভবনের সামনে অবস্থান নিয়েছেন শ্রমিক-কর্মচারীরা।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ