ভোটাধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধ নিয়ে এফওয়াইপির আলোচনাসভা - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:৫০, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ভোটাধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধ নিয়ে এফওয়াইপির আলোচনাসভা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, ফেব্রুয়ারি ৭, ২০২৬ ৫:২৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, ফেব্রুয়ারি ৭, ২০২৬ ৫:২৭ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
আগামী জাতীয় সংসদ নির্বাচন ২০২৬, ভোটাধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধ নিয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ফোরাম অফ ইয়ং প্রফেশনালস-এর (এফওয়াইপি) উদ্যোগে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টা ৩০ মিনিটে রাজধানীর ফার্মগেটে বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউট (কেআইবি) সেমিনার হলে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল।

বিশেষ অতিথি ছিলেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার মো. আবদুস সালাম।

অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন জান্নাতুল ইলমি সুচনা।

সভায় আসন্ন সংসদ নির্বাচন, ভোটাধিকার নিশ্চিতকরণ এবং নির্বাচন সংক্রান্ত আইন ও নিয়ম-নীতি বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নির্মিত দুটি গান ও ভিডিও এবং পাঁচটি সচেতনতামূলক ভিডিও আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে এসব ভিডিও প্রচার কার্যক্রমের উদ্বোধন করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে হাবিব-উন-নবী খান সোহেল বলেন, ‘গণতন্ত্রের মূল ভিত্তি হলো মানুষের ভোটাধিকার। একটি সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে শুধু নির্বাচনকালেই নয়, বরং সার্বিকভাবে জনসচেতনতা তৈরি করা জরুরি।’

তিনি আরও বলেন, “তরুণ প্রজন্ম সচেতনভাবে এগিয়ে এলে গণতান্ত্রিক প্রক্রিয়া আরও শক্তিশালী হবে।”

ফোরাম অফ ইয়ং প্রফেশনালস-এর (এফওয়াইপি) উপদেষ্টা রাশেদ উল হক সরকার বলেন, ‘এই উদ্যোগের মূল লক্ষ্য হলো সাধারণ মানুষ, বিশেষ করে তরুণ ভোটারদের মধ্যে ভোটাধিকার ও নির্বাচন ব্যবস্থার গুরুত্ব তুলে ধরা।’

অনুষ্ঠানে রাজনৈতিক ব্যক্তিবর্গ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সরকারি ও বেসরকারি উচ্চপদস্থ কর্মকর্তা, গণমাধ্যমকর্মী, সমাজসেবী এবং তরুণ প্রজন্মের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ