নির্বাচন কমিশন শুনতে চায় না, দেখতেও পায় না: বদিউল আলম
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
রবিবার, আগস্ট ২৮, ২০২২ ১:১৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
রবিবার, আগস্ট ২৮, ২০২২ ১:১৫ অপরাহ্ণ

কাজী আবদুল আউয়ালের বর্তমান নির্বাচন কমিশনকে (ইসি) ‘অন্ধ ও বধির’ বলে মন্তব্য করে সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক ড. বদিউল আলম মজুমদার বলেছেন, তারা (কমিশন) কিছু শুনতে চায় না, দেখতেও পায় না।
রোববার (২৮ আগস্ট) দুপুর ১২টায় রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের মওলানা মোহাম্মদ আকরম খাঁ হলে সুজন আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
ড. বদিউল আলম মজুমদার বলেন, ইভিএম (ইলেকট্রনিক ভোটিং মেশিন) প্রযুক্তিতে কারিগরি ত্রুটি রয়েছে, সমস্যা রয়েছে। এ প্রযুক্তির মাধ্যমে নির্বাচনের নির্ভরযোগ্যতা নিয়ে শঙ্কা রয়েছে। এটি একটি দুর্বল যন্ত্র। এর বিশ্বাসযোগ্যতা নিয়েও প্রশ্ন রয়েছে।
তিনি বলেন, ব্যালট পেপার না হলে তারা (নির্বাচন কমিশন) যা বলবে তাই চূড়ান্ত। এটা যাচাই করা আমাদের পক্ষে কঠিন।
জনতার আওয়াজ/আ আ