বোরহানউদ্দিনে বিএনপি’র বিক্ষোভ সমাবেশ পুলিশ ও আ’লীগের বাধায় স্থগিত - জনতার আওয়াজ
  • আজ রাত ১০:৩৪, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বোরহানউদ্দিনে বিএনপি’র বিক্ষোভ সমাবেশ পুলিশ ও আ’লীগের বাধায় স্থগিত

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, আগস্ট ২৮, ২০২২ ২:২১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, আগস্ট ২৮, ২০২২ ২:২১ অপরাহ্ণ

 

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি ও ভোলায় পুলিশের গুলিতে জেলা ছাত্রদল সভাপতি নুরে আলম ও সেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রহিম হত্যার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ভোলার বোরহানউদ্দিন ও দৌলতখান উপজেলা বিএনপির আয়োজনে বিক্ষোভ সমাবেশ পুলিশ ও আ’লীগের বাধায় স্থগিত হয়ে গেছে।

এদিকে পুলিশি বাধায় রোববার (২৮ আগস্ট) নিজের নির্বাচনী এলাকায় যেতে পারেননি বিএনপি’র বোরহানউদ্দিন ও দৌলতখান আসনের সাবেক সংসদ সদস্য হাফিজ ইব্রাহিম।

আজ রবিবার (২৮ আগস্ট) বেলা ১১টার দিকে কর্মসূচিতে অংশ নিতে রওয়ানা দিলে ভোলা শহরের যুগিরঘোল এলাকায় পুলিশের বাধায় নিজ নির্বাচনী এলাকায় যেতে পারেননি সাবেক সংসদ সদস্য হাফিজ ইব্রাহিম।

বোরহানউদ্দিন ও দৌলতখান আসনের সাবেক সংসদ সদস্য হাফিজ ইব্রাহিম অভিযোগ করেন, বিএনপির পূর্ব নির্ধারিত কর্মসূচি বানচাল করতে গতকাল শনিবার থেকেই আওয়ামী লীগের নেতাকর্মীরা উত্তেজনা সৃষ্টি করেন। তারা বিএনপির অর্ধশতাধিক নেকাকর্মীকে পিটিয়ে আহত করেছেন। আ’লীগ নেতাকর্মীরা হেলমেট পড়ে প্রকাশ্যে পুলিশের সামনে অস্ত্র, লাঠি,পাইভ নিয়ে মিছিল করছে। তিনি বলেন বিএনপি’র শান্তিপূর্ণ সমাবেশের ডাক দিলেও পুলিশ কোনো সহযোগীতা করছে না। এটি হতে পারে না।

এদিকে সকাল থেকে বিএনপি ও আওয়ামী লীগকে মুখোমুখী অবস্থানে থাকতে দেখা গেছে। এতে টান টান উত্তেজনাকর পরিস্তিতি সৃষ্টি হলে বিপুল সংখ্যক পুলিশ মেতায়েন করা হয়।

তবে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে আইনশৃঙ্খলা পরিস্তিতির অবনতির আশঙ্কায় সমাবেশস্থলে যেতে দেওয়া হয়নি সাবেক সংসদ সদস্য হাফিজ ইব্রাহীমকে।

এদিকে সমাবেশ ঘিওে বোরহানউদ্দিন ও দৌলতখান উপজেলায় বিএনপি-আ’লীগ মুখোমুখি অবস্থানে চরম উত্তেজনা বিরাজ করছে। সংঘর্ষের আশঙ্কায় সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা রয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ