ঐতিহাসিক গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন সুন্দরভাবে সম্পন্ন হয়েছে: জামায়াত
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১২, ২০২৬ ৬:৪৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১২, ২০২৬ ৬:৪৭ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
সংগৃহীত ছবি
বাংলাদেশের মানুষের দীর্ঘ আকাঙ্খার ঐতিহাসিক গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন সুন্দরভাবে সম্পন্ন হয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এড. এহসানুল মাহবুব জুবায়ের । বৃহস্পতিবার সন্ধ্যায় জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
এড. এহসানুল মাহবুব জোবায়ের বলেন, এই নির্বাচনে সবাই আন্তরিক ছিলেন, এর ফসল হিসেবে বাংলাদেশের ইতিহাসে একটি অনন্য সাধারণ নির্বাচন হয়েছে। যথেষ্ট উদ্বেগ ও মিডিয়া ট্রায়াল ছিল, সব কিছুকে ব্যর্থ করে দিয়ে নির্বাচনকে অর্থবহ করার জন্য দেশবাসী দেখিয়ে দিয়েছি। এখন ভোট গণনার কাজ চলছে। ফলাফল যেন সুন্দর শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হয় আমরা পর্যবেক্ষণ করবো। আমরা আশা করছি বিপুল ভোটে আমরা নির্বাচনে জয়ী হবো ইনশাআল্লাহ। বিগত ৩ টি নির্বাচনে মানুষ ভোট দিতে পারেনি। আমরা দেখেছি মানুষ গভীর আগ্রহের সঙ্গে নির্বাচনে অংশগ্রহণ করেছেন। সকাল থেকেই বিপুল সংখ্যক মানুষ লাইনে দাঁড়িয়েছিলেন।
কিছু আসনে বিশৃঙ্খলার কথা জানিয়ে তিনি বলেন, তারপরেও কিছু জায়গায় সমস্যা হয়েছে। বিশেষ শরীয়তপুর-২ আসন, পটুয়াখালী-১ ও কুমিল্লা-৮ আসনে আমাদের প্রার্থীদের এজেন্টদের ঢুকতে দেয়া হয়নি। আমরা নির্বাচন কমিশনকে বিষয়গুলো অবহিত করেছি। তারা এসকল বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন বলে আমরা আশা প্রকাশ করছি।
জনতার আওয়াজ/আ আ