তারেক রহমানকে অভিনন্দন জানালেন জিএম কাদের
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
রবিবার, ফেব্রুয়ারি ১৫, ২০২৬ ১১:৩১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
রবিবার, ফেব্রুয়ারি ১৫, ২০২৬ ১১:৩১ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক
সংগৃহীত ছবি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং দলের চেয়ারম্যান তারেক রহমান-কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জিএম কাদের।
রবিবার (১৫ ফেব্রুয়ারি) জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জিএম কাদের এই অভিনন্দন জানান।
তিনি বলেন, তারেক রহমান তার মেধা, প্রজ্ঞা ও অতীত রাজনৈতিক অভিজ্ঞতা কাজে লাগিয়ে দেশের শান্তি, স্থিতিশীলতা, গণতন্ত্রের ধারাবাহিকতা এবং টেকসই উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবেন বলে তিনি আশাবাদী।
জিএম কাদের আরও বলেন, রাষ্ট্র পরিচালনার গুরুদায়িত্ব গ্রহণের মাধ্যমে তারেক রহমান জাতীয় ঐক্য সুসংহত করবেন এবং সহনশীলতা, দায়িত্বশীলতা ও রাজনৈতিক প্রজ্ঞার পরিচয় দিয়ে দেশকে বিদ্যমান সংকট, অনিশ্চয়তা ও বিভাজন থেকে উত্তরণে কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবেন।
তিনি জাতীয় পার্টির পক্ষ থেকে তারেক রহমান ও তার পরিবারের সদস্যদের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক মঙ্গল কামনা করেন।
জনতার আওয়াজ/আ আ