নির্বাচনের মাধ্যমে পুলিশ তার আত্মমর্যাদা ফিরে পেয়েছে: প্রেস সচিব - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৬:৫০, সোমবার, ১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নির্বাচনের মাধ্যমে পুলিশ তার আত্মমর্যাদা ফিরে পেয়েছে: প্রেস সচিব

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, ফেব্রুয়ারি ১৫, ২০২৬ ১১:৪৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, ফেব্রুয়ারি ১৫, ২০২৬ ১১:৪৬ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
সংগৃহীত ছবি

নির্বাচনের মাধ্যমে পুলিশ তার আত্মমর্যাদা ফিরে পেয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

রবিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে পুলিশ বিষয়ক প্রেস সচিব শফিকুল আলম বলেন, নির্বাচনের মাধ্যমে পুলিশ তাদের আত্মমর্যাদা ফিরে পেয়েছে। তিনি জানান, “জুলাই-আগস্ট ২০২৪-এর সময় পুলিশের রোল নিয়ে নানা প্রশ্ন উঠেছিল। অনেকে বলছিলেন পুলিশের কনফিডেন্স কম। তবে এই নির্বাচন প্রমাণ করেছে, তারা যথেষ্ট ভালো রোল প্লে করেছে।”

শফিকুল আলম উল্লেখ করেন, প্রথমবারের মতো বডি ওর্ন ক্যামেরা বড় পরিমাণে ব্যবহার করা হয়েছে। প্রধান উপদেষ্টা নিজে পুলিশ হেডকোয়ার্টারে বসে দেড় ঘণ্টা মনিটরিং করেছেন এবং ১৭টি কেন্দ্রে সরাসরি পর্যবেক্ষণ করেছেন। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতের নির্বাচনে বিস্তৃত ডেপ্লয়মেন্ট আরও ভালো ফলাফল দেবে।

প্রেস সচিব আরও জানান, সিসিটিভি এবং সুরক্ষা অ্যাপের মাধ্যমে নির্বাচন পরিচালনায় সমন্বয় ও তত্ত্বাবধানে সহায়তা হয়েছে। নির্বাচনের পর চারজনের মৃত্যুর ঘটনা জানা গেছে, যার মধ্যে একজন সত্যিকারের নির্বাচন-সংক্রান্ত সহিংসতায় নিহত হয়েছেন। হাতিয়ার সংক্রান্ত ঘটনাটির জন্য একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমেদ এবং সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি উপস্থিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ