অধিকার আদায়ের আন্দোলনে সবাইকে শরীক হোন: ফয়সল চৌধুরী - জনতার আওয়াজ
  • আজ রাত ১১:৪৯, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

অধিকার আদায়ের আন্দোলনে সবাইকে শরীক হোন: ফয়সল চৌধুরী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, আগস্ট ২৯, ২০২২ ৩:০০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, আগস্ট ২৯, ২০২২ ৩:০০ অপরাহ্ণ

 

সিলেট-৬ গোলাপগঞ্জ- বিয়ানীবাজার আসনে ধানের শীষ প্রতিকের সাবেক সংসদ সদস্য পদপ্রার্থী ও সিলেট জেলা বিএনপির সদস্য ফয়সল আহমদ চৌধুরী অধিকার আদায়ের আন্দোলনে সবাইকে শরীক হওয়ার আহবান জানিয়েছেন। তিনি বলেছেন, নিজেদের ভোটাধিকার, সুন্দর শান্তি এবং স্বস্তিতে বাঁচবার অধিকার আদায়ের আন্দোলনে সবাই শরীক হোন। রোববার ( ২৮ আগস্ট) রাত ৯টায় বিয়ানীবাজার পৌর শাখার ৭নং ওয়ার্ড বিএনপির কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহবান জানান।

ফয়সল আহমদ চৌধুরী বলেন, বর্তমান সরকার জনগনের ভোটাধিকার হরণ করেছে। তারা ক্ষমতা পাকাপোক্ত করতে ইভিএম- এ নির্বাচনসহ আরও নানা টালবাহানায় ব্যস্ত। তারা ক্ষমতা চিরস্থায়ী করতে চায়। তাদের সেই চাওয়া আর পূর্ণ হতে দেবেনা বিএনপি। বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে দুর্বার আন্দোলন গড়ে তুলে তাদের পতন ঘটনাতে হবে। আর সেই আন্দোলনে বিএনপি যুবদল ছাত্রদলসহ জাতীয়তাবাদী ঘারানার প্রতিটি নেতাকর্মীকে শরীক হতে হবে। সাধারণ মানুষকেও এই আন্দোলনে সম্পৃক্ত করতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে।

তিনি বলেন, সরকার তেল ডিজেল চাল এমনকি তরকারির মূল্যও নিয়ন্ত্রণ করতে ব্যর্থ। মানুষের মধ্যে আজ হাহাকার চলছে। সেই হাহহাকার দূর করতে জাতীয়তাবাদী শক্তির কোন বিকল্প নেই।

বিয়ানীবাজর পৌরসভার প্যানেল মেয়র মিছবাহ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই কর্মীসভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিয়ানীবাজার পৌর বিএনপির সাবেক আহবায়ক নুরুল হুদা বাবুল।

সিলেট জেলা ছাত্রদলের সহ-সম্পাদক আহসান জামিল ও ওর্য়াড বিএনপির সাধারণ সম্পাদক মাসুম আহমদের যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বিয়ানীবাজার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছরওয়ার হোসেন, সহ-সভাপতি আব্দুস সবুর, সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান, ক্রিড়া সম্পাদক মানিক মিয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক ফয়েজ আহমদ, সহ-শ্রম বিষয়ক সম্পাদক হোসেন আহমদ, সদস্য আলী আহমদ, জামান হোসেন, বিয়ানীবাজার পৌর বিএনপির সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, সহ-সভাপতি নজরুল ইসলাম, সাইফ উদ্দিন, সেলিম উদ্দিন, আতাউর রহমান গনি, শ্রম বিষয়ক সম্পাদক লোকমান আহমদ, সদস্য আব্দুর রাজ্জাক, নুরুজ্জামান, কবির আহমদ, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক লিমন আহমদ, সুনাম উদ্দিন, সুমন আহমদ, নোমান উদ্দিন, সাহেদ আহমদ, পাবেল আহমদ, কামরুর হুদা সবুর, ছাত্রদল নেতা জামিল আহমদ, জাবেদ আহমদ, সাফি আহমদ, তারেক আহমদ, হাসান আহমদ প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ