ভোলায় ৪ কেজি গাঁজাসহ দুই যুবক আটক - জনতার আওয়াজ
  • আজ রাত ৯:০৬, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ভোলায় ৪ কেজি গাঁজাসহ দুই যুবক আটক

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, আগস্ট ২৯, ২০২২ ৫:৪১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, আগস্ট ২৯, ২০২২ ৫:৪১ অপরাহ্ণ

 

ভোলার ইলিশায় ৪ কেজি গাঁজাসহ উজ্জল শীল (১৯) ও আসিক মিয়া (১৮) নামের দুই যুবককে আটক করেছে ইলিশা নৌ-পুলিশ।
সোমবার (২৯ আগস্ট) সকালে ইলিশা নৌ-পুলিশের ওসি শাহাজালাল এ তথ্য নিশ্চিত করেন। এর আগে বরিবার ২৮ আগস্ট বিকাল পৌনে ৬ টার দিকে ইলিশা লঞ্চঘাট এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃত উজ্জল শীল পিরোজপুর জেলার মটবারিয়া থানার বড় হাজারি গ্রামের কালিপদ শীলের ছেলে ও আসিক মিয়া বি-বাড়িয়া জেলার কসবা থানার দুরুইল গ্রামের আবুতাহের মিয়ার ছেলে। পুলিশ জানিয়েছেন তারা আন্ত: জেলা মাদক ব্যবসায়ী ।
ইলিশা নৌ-পুলিশের ওসি মো. শাহাজালাল বলেন, রোববার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে ইলিশা নৌ-পুলিশের একটি টিম ইলিশা লঞ্চঘাটে এলাকায় অভিযান পরিচালনা করে ৪ কেজি গাঁজাসহ উজ্জল শীল ও আসিক মিয়া নামের দুই যুবককে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রক আইনে মামলা দায়ের করা হয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ