মব সৃষ্টি যাতে না হয় সেদিকে লক্ষ রাখতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৪:৪১, শুক্রবার, ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ঠা মহর্‌রম, ১৪৪৮ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

মব সৃষ্টি যাতে না হয় সেদিকে লক্ষ রাখতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, ফেব্রুয়ারি ২০, ২০২৬ ৯:০৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, ফেব্রুয়ারি ২০, ২০২৬ ৯:০৩ অপরাহ্ণ

 

ফরিদপুর প্রতিনিধি
ছবি : প্রতিনিধি

ফরিদপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, ‘কোনও মব সৃষ্টি বা আইনশৃঙ্খলার অবনতি যাতে না হয় সেদিকে লক্ষ রাখতে হবে।’

শুক্রবার বিকালে ফরিদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে এক মতবিনিময় সভায় একথা বলেন তিনি।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, ‘রমজানে দ্রব্যমূল্য সহনীয় অবস্থায় রাখতে হবে এবং দল-মত নির্বিশেষে সবার নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আমার দল সবার সেবক হিসেবে সেবা করতে চায়।’

প্রধান অতিথি জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনকে উদ্দেশ্য করে বলেন, ‘শুধু একটা দলের নয়, যখন আইশৃঙ্খলা অবনতি হবে, তখন কিন্তু প্রকৃত অপরাধীকে ধরতে হার্ডলাইনে যেতে হবে। এখানে দল-মত দেখার কোনও প্রয়োজন নেই।’

তিনি বলেন, ‘পুলিশের তদন্ত নিরপেক্ষ হতে হবে। কোনও নিরপরাধ ব্যক্তিকে শাস্তি দেওয়া চলবে না। মানুষের নিরাপত্তার প্রশ্নে কোনও দল-মত দেখলে হবে না, প্রকৃত অপরাধীকে আইনের আওতায় আনতে হবে।’

ফরিদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্লার সভাপতিতে সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন– ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল।

সভায় আরও বক্তব্য দেন– পুলিশ সুপার নজরুল ইসলাম, জেলা বিএনপির আহ্বাবায়ক অ্যাডভোকেট মোদাররেছ আলী ইছা, সদস্যসচিব একে কিবরিয়া স্বপন, ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকীসহ সরকারের বিভিন্ন দফতরের উচ্চপদস্থ কর্মকর্তারা।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ