অজ্ঞেয় বিজয় :জাফর পাঠান
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
রবিবার, ফেব্রুয়ারি ২২, ২০২৬ ৬:৫৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
রবিবার, ফেব্রুয়ারি ২২, ২০২৬ ৬:৫৯ অপরাহ্ণ

উদ্দামতা- চঞ্চলতা – এখন শিশুটির আর নেই
নিসর্গের মাঝে-ও এখন কি যেন খুঁজে,
রাজনীতি-দলাদলির কথা শুনলেই – ফুঁসে উঠে
এতদিন না বুঝলেও- এখন ও বুঝে।
যেই বধুটির ফুলেল হাসিতে – উঠতো দুলে ক্ষিতি
ওর বুক এখন- অশ্রু জলে জলধর,
কোন সুখ আনন্দ- এখন আর ষ্পর্শ করেনা তাকে
মেঘ বৃষ্টি খসে পড়ে-চোখ থেকে অধর।
বাবা মা অন্তিম বয়সে – সব থাকতে হতবিহ্বল
সুখ প্রদীপে-অসভ্যরা ঢেলেছে যে জল,
অমানিশির নিশি তিমিরে-নেমেছে যেন আজ ঢল
যদিও ঘরেতে-বাতির আলো ঝলমল।
হঠাৎ-ই ছেলেটি গেছে হারিয়ে-কাউকে কিছু না বলে
সংসার জীবনটা-চীরতরে ঝেরে ফেলে,
প্রত্যক্ষদর্শী বলে, কারা যেন পথ থেকে নিলো তুলে
সেই থেকে ছেলেটি-ফিরেনি মায়ের কোলে।
মুক্তিযুদ্ধে অর্জিত এ কোন্ বিজয়- কোন্ স্বাধীনতা
চলে হত্যা-না মানলে দলীয় অধীনতা,
এ কোন্ বিজয় – যার দুচোখে গুমট কান্না বহতা
বুক চাপড়িয়ে বিলাপ করে-শত মাতা।
আর কত বইবে এ দেশ – শৃংখলিত পরাধীনতা
আর কত সইবে – সীমান্ত হত্যার মত নির্মমতা।
জনতার আওয়াজ/আ আ